রৌমারীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রৌমারী উপজেলায় উদ্বোধন করা হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৬। রবিবার দুপুরে রৌমারী উপজেলা চত্বরে রৌমারী উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৬ এর প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন ২৮ কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান, উপজেলা জামায়াতের আমীর হায়দার আলী,উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রন্জুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকগণ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার স্টলসমূহ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রযুক্তির বিষয়ে অবগত হোন। পরে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থী ও নবীন প

রৌমারীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রৌমারী উপজেলায় উদ্বোধন করা হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৬। রবিবার দুপুরে রৌমারী উপজেলা চত্বরে রৌমারী উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপী

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৬ এর প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন ২৮ কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক। এসময় আরো উপস্থিত ছিলেন,

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান,

উপজেলা জামায়াতের আমীর হায়দার আলী,উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রন্জুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকগণ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার স্টলসমূহ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রযুক্তির বিষয়ে অবগত হোন।

পরে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থী ও নবীন প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৬ মেলায় রৌমারী সি জি জামান সরকারি উচ্চ বিদ্যালয়, রৌমারী বালিকা উচ্চ বিদ্যালয়, যাদুরচর উচ্চ বিদ্যালয়, যাদুরচর বালিকা উচ্চ বিদ্যালয়, কোমরভাঙ্গি উচ্চ বিদ্যালয়, রৌমারী কেরামতিয়া আদর্শ ফাজিল ডিগ্রি মাদ্রাসা,যাদুরচর মডেল ডিগ্রি কলেজ,চর শৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়, দাতঁভাঙ্গা স্কুল এন্ড কলেজ,কুটিরচর স্কুল এন্ড কলেজ,রৌমারী মহিলা ডিগ্রি কলেজ,রৌমারী সরকারি কলেজ,ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়, শৌলমারী মতিয়ার রহমান স্কুল এন্ড কলেজ অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow