র‌্যাবের অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কক্সবাজারের মহেশখালী থানার বহুল আলোচিত রহমত উল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. এনামকে (৩৫) চট্টগ্রামের হাটহাজারী থেকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১৫ জুলাই) র‌্যাব-৭ চট্টগ্রাম ও র‌্যাব-১৫ কক্সবাজারের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ২০২০ সালের রহমত উল্লাহ হত্যা মামলার পলাতক প্রধান আসামি মো. এনাম হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই এলাকার মাহাবুব মিয়ার বাড়িতে অবস্থান করছেন। পরে বুধবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আরও পড়ুন চট্টগ্রামে ডিডিএনের কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৮ গ্রেফতার এনাম মহেশখালী উপজেলার রাজুয়ারঘোনা এলাকার আবু তাহেরের ছেলে। তিনি মহেশখালী থানায় ২০২০ সালের ১৯ মে হওয়া মামলাটির এজাহারভুক্ত এক নম্বর আসামি। র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজারের চকরিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এমআরএএইচ/একিউএফ

র‌্যাবের অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কক্সবাজারের মহেশখালী থানার বহুল আলোচিত রহমত উল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. এনামকে (৩৫) চট্টগ্রামের হাটহাজারী থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১৫ জুলাই) র‌্যাব-৭ চট্টগ্রাম ও র‌্যাব-১৫ কক্সবাজারের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ২০২০ সালের রহমত উল্লাহ হত্যা মামলার পলাতক প্রধান আসামি মো. এনাম হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই এলাকার মাহাবুব মিয়ার বাড়িতে অবস্থান করছেন। পরে বুধবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার এনাম মহেশখালী উপজেলার রাজুয়ারঘোনা এলাকার আবু তাহেরের ছেলে। তিনি মহেশখালী থানায় ২০২০ সালের ১৯ মে হওয়া মামলাটির এজাহারভুক্ত এক নম্বর আসামি।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজারের চকরিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআরএএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow