র‍্যাবের নতুন ডিজি হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ১২তম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। তিনি শনিবার (২৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন বলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী নিশ্চিত করেছেন। আহসান হাবীব পলাশ ১৯৯৫ সালে বিসিএস ১৫তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা থেকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ নেন। দীর্ঘ চাকরি জীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন আহসান হাবীব পলাশ। তিনি এপিবিএন, ডিএমপি, সিএমপি, এসএমপিসহ রাঙামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলায় দায়িত্ব সামলেছেন। এছাড়া, তিনি পিবিআই সদরদপ্তরে প্রশাসনিক ও তদন্ত কার্যক্রমে দীর্ঘদিন নিয়োজিত ছিলেন। আহসান হাবীব পলাশ পদোন্নতি সূত্রে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে কাজ করেছেন। পুলিশের অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা) পদকে ভূষিত হন। আহসান হাবীব পলাশ বি

র‍্যাবের নতুন ডিজি হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ১২তম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ।

তিনি শনিবার (২৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন বলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী নিশ্চিত করেছেন।

আহসান হাবীব পলাশ ১৯৯৫ সালে বিসিএস ১৫তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা থেকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ নেন।

দীর্ঘ চাকরি জীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন আহসান হাবীব পলাশ। তিনি এপিবিএন, ডিএমপি, সিএমপি, এসএমপিসহ রাঙামাটি, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলায় দায়িত্ব সামলেছেন। এছাড়া, তিনি পিবিআই সদরদপ্তরে প্রশাসনিক ও তদন্ত কার্যক্রমে দীর্ঘদিন নিয়োজিত ছিলেন।

আহসান হাবীব পলাশ পদোন্নতি সূত্রে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো, লাইবেরিয়া, সুদান ও দক্ষিণ সুদানে কাজ করেছেন।

পুলিশের অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা) পদকে ভূষিত হন।

আহসান হাবীব পলাশ বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) এবং এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও মালয়েশিয়া থেকে বিভিন্ন প্রশিক্ষণ সম্পন্ন করেন।

টিটি/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow