লক্ষ্মীপুর সদর হাসপাতালে একযোগে ৬৫ নারীর চিকিৎসার সুযোগ
লক্ষ্মীপুর ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নতুন করে ৩৩ শয্যা মহিলা ওয়ার্ড উদ্বোধন করা হয়েছে। তবে ৩৩ টি বেড হলেও এখানে ৬৫ জন রোগীকে চিকিৎসা দেওয়ার সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে হাসপাতাল ভবনের চতুর্থ তলায় মহিলা মেডিসিন ও সার্জারি ওয়ার্ড নতুনভাবে উদ্বোধন করা হয়। জেলা সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. বাহারুল আলম মহিলা ওয়ার্ডটি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরুপ পাল, সচেতন নাগরিক কমিটির লক্ষ্মীপুরের সাবেক সভাপতি অধ্যাপক জেডএম ফারুকী, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, ডা. ইসমাইল হাসান, ডা. মাহবুব ফেরদৌস ও ডা. সোয়েব খন্দকার প্রমুখ। জেলা সিভিল সার্জন ডা. বাহারুল আলম বলেন, ১০০ শয্যার হাসপাতালে আমাদের ভর্তি রয়েছে ৪২০ জন রোগী। এটি অত্যন্ত মানবেতর ঘটনা। আইসোলেশন ওয়ার্ডকে আমরা নতুনভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করে মহিলা ওয়ার্ড করেছি। এখানে ৩৩টি বেড রয়েছে। এছাড়া মেঝেতে বিছানা করে অন্তত ৬৫জনকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থাও রয়েছে। কাজল কায়েস/কেজে/জেআইএম
লক্ষ্মীপুর ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নতুন করে ৩৩ শয্যা মহিলা ওয়ার্ড উদ্বোধন করা হয়েছে। তবে ৩৩ টি বেড হলেও এখানে ৬৫ জন রোগীকে চিকিৎসা দেওয়ার সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে হাসপাতাল ভবনের চতুর্থ তলায় মহিলা মেডিসিন ও সার্জারি ওয়ার্ড নতুনভাবে উদ্বোধন করা হয়।
জেলা সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. বাহারুল আলম মহিলা ওয়ার্ডটি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরুপ পাল, সচেতন নাগরিক কমিটির লক্ষ্মীপুরের সাবেক সভাপতি অধ্যাপক জেডএম ফারুকী, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, ডা. ইসমাইল হাসান, ডা. মাহবুব ফেরদৌস ও ডা. সোয়েব খন্দকার প্রমুখ।
জেলা সিভিল সার্জন ডা. বাহারুল আলম বলেন, ১০০ শয্যার হাসপাতালে আমাদের ভর্তি রয়েছে ৪২০ জন রোগী। এটি অত্যন্ত মানবেতর ঘটনা। আইসোলেশন ওয়ার্ডকে আমরা নতুনভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করে মহিলা ওয়ার্ড করেছি। এখানে ৩৩টি বেড রয়েছে। এছাড়া মেঝেতে বিছানা করে অন্তত ৬৫জনকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
কাজল কায়েস/কেজে/জেআইএম
What's Your Reaction?