লক্ষ্মীপুরে পদ হারালেন ধর্ষণে অভিযুক্ত যুবদল নেতা
লক্ষ্মীপুরে ধর্ষণে অভিযুক্ত আল-আমিন ছৈয়াল নামে এক যুবদল নেতাকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১ জুন) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের ভেরিফাইড ফেসবুক পেজে বহিষ্কারের চিঠি পোস্ট করা হয়। জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন বহিষ্কারের চিঠিতে স্বাক্ষর করেন। বহিষ্কৃত আল-আমিন সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন যুবদলের সদস্য ও একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। জানা যায়, আল-আমিনের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীকে ছুরি ঠেকিয়ে ধর্ষণের অভিযোগে সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে। ২৮ মে রাতে ঘটনাটি ঘটে। শনিবার (৩০ মে) রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করেন। অভিযুক্ত আল-আমিন সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের উত্তর চররমনী গ্রামের আবু ছৈয়ালের ছেলে। এ ব্যাপারে বক্তব্য জানতে আল-আমিনকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন জানান, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আল-আমিনকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। কা
লক্ষ্মীপুরে ধর্ষণে অভিযুক্ত আল-আমিন ছৈয়াল নামে এক যুবদল নেতাকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১ জুন) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের ভেরিফাইড ফেসবুক পেজে বহিষ্কারের চিঠি পোস্ট করা হয়।
জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন বহিষ্কারের চিঠিতে স্বাক্ষর করেন।
বহিষ্কৃত আল-আমিন সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন যুবদলের সদস্য ও একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
জানা যায়, আল-আমিনের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীকে ছুরি ঠেকিয়ে ধর্ষণের অভিযোগে সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে। ২৮ মে রাতে ঘটনাটি ঘটে। শনিবার (৩০ মে) রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করেন। অভিযুক্ত আল-আমিন সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের উত্তর চররমনী গ্রামের আবু ছৈয়ালের ছেলে।
এ ব্যাপারে বক্তব্য জানতে আল-আমিনকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন জানান, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আল-আমিনকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না।
কাজল কায়েস/এফএ/এমএস
What's Your Reaction?