লঙ্কান লিগে ব্যাট হাতে ফের তাণ্ডব তাওহীদ হৃদয়ের

লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যাট হাতে তাণ্ডব দেখিয়েই চলেছেন বাংলাদেশের তাওহীদ হৃদয়। প্রতি ম্যাচেই রান করছেন, যখন দরকার তুলছেন টর্নেডো। এলপিএলে এবার জাফনা কিংসের হয়ে খেলছেন হৃদয়। যেখানে তার সঙ্গে সতীর্থ হিসেবে আছেন আরেক বাংলাদেশি সাকিব আল হাসান। আরও পড়ুন সানরাইজার্সে প্রথমবার ডাক পেলেন বাংলাদেশের রিশাদ হৃদয় এবার জাফনার হয়ে প্রথম ম্যাচে ২১ বলে করেন অপরাজিত ৩৫। পরের ম্যাচে দেখান তাণ্ডব। মাত্র ৮ বলে ৪ ছক্কায় অপরাজিত ৩১ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে। তৃতীয় ম্যাচেও করেন ১৬ বলে ২১। এবার গল গ্যালান্টসের বিপক্ষে ২১ বলে খেলেছেন অপরাজিত ৫৪ রানের ইনিংস। যে ইনিংসে ৩টি চারের সঙ্গে ৫টি ছক্কা হাঁকান হৃদয়। আরও পড়ুন ঢাকায় খেলতে আসছেন ‘বাংলাদেশের জামাই’, সঙ্গে খুলনার ছেলে কলম্বোয় ২০ বলে ফিফটি করা হৃদয়ের ব্যাটে চড়ে ২ উইকেটে ২৪২ রানের পাহাড় গড়েছে জাফনা। হৃদয় ছাড়াও ঝড় তুলেন খাজা নাফে আর কামিল মিশরা। নাফে ৩২ বলে ৫৪ করেন। কামিল মিশরা ৫৫ বলে খেলেন ১০৮ রানের হার না মানা ইনিংস। সাকিব আল হাসানকে ব্যাটিংয়ে নামতে হয়নি। এমএমআর

লঙ্কান লিগে ব্যাট হাতে ফের তাণ্ডব তাওহীদ হৃদয়ের

লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যাট হাতে তাণ্ডব দেখিয়েই চলেছেন বাংলাদেশের তাওহীদ হৃদয়। প্রতি ম্যাচেই রান করছেন, যখন দরকার তুলছেন টর্নেডো।

এলপিএলে এবার জাফনা কিংসের হয়ে খেলছেন হৃদয়। যেখানে তার সঙ্গে সতীর্থ হিসেবে আছেন আরেক বাংলাদেশি সাকিব আল হাসান।

হৃদয় এবার জাফনার হয়ে প্রথম ম্যাচে ২১ বলে করেন অপরাজিত ৩৫। পরের ম্যাচে দেখান তাণ্ডব। মাত্র ৮ বলে ৪ ছক্কায় অপরাজিত ৩১ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে। তৃতীয় ম্যাচেও করেন ১৬ বলে ২১।

এবার গল গ্যালান্টসের বিপক্ষে ২১ বলে খেলেছেন অপরাজিত ৫৪ রানের ইনিংস। যে ইনিংসে ৩টি চারের সঙ্গে ৫টি ছক্কা হাঁকান হৃদয়।

কলম্বোয় ২০ বলে ফিফটি করা হৃদয়ের ব্যাটে চড়ে ২ উইকেটে ২৪২ রানের পাহাড় গড়েছে জাফনা। হৃদয় ছাড়াও ঝড় তুলেন খাজা নাফে আর কামিল মিশরা। নাফে ৩২ বলে ৫৪ করেন।

কামিল মিশরা ৫৫ বলে খেলেন ১০৮ রানের হার না মানা ইনিংস। সাকিব আল হাসানকে ব্যাটিংয়ে নামতে হয়নি।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow