লঞ্চ থেকে নামতে গিয়ে নদীতে যাত্রী

মুন্সিগঞ্জ ঘাটে চলন্ত লঞ্চ থেকে ঝুঁকি নিয়ে নামতে গিয়ে ধলেশ্বরী নদীতে পড়ে যান এক যাত্রী। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দ্রুত পদক্ষেপে রক্ষা পান তিনি। শুক্রবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।  উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. জাহির। তার বাড়ি কুমিল্লা জেলায়। জানা যায়, চাঁদপুর থেকে ঢাকাগামী রব রব–৭ লঞ্চ থেকে দ্রুত নামার চেষ্টা করতে গিয়ে নদীতে পড়ে যান জাহির নামের ওই যাত্রী। এসময় ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছে তাকে উদ্ধার করে। পরে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই যাত্রী সুস্থ আছেন। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চাঁদপুর থেকে ছেড়ে রব রব-৭ লঞ্চটি ঢাকা যাওয়ার পথে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে নামতে গিয়ে মো. জাহির নামে এক যাত্রী অসাবধানতাবশত ধলেশ্বরী নদীতে পড়ে যান। নদীতে পড়ে যাওয়া ওই ব্যক্তি তলিয়ে যাচ্ছিলেন। তিনি জানান, ঈদ উপলক্ষে লঞ্চঘাটে আগে থেকেই ডিউটিরত ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযান চালায়। অল্প সময়ের মধ্যেই তাকে নদী থেকে উদ্ধ

লঞ্চ থেকে নামতে গিয়ে নদীতে যাত্রী
মুন্সিগঞ্জ ঘাটে চলন্ত লঞ্চ থেকে ঝুঁকি নিয়ে নামতে গিয়ে ধলেশ্বরী নদীতে পড়ে যান এক যাত্রী। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দ্রুত পদক্ষেপে রক্ষা পান তিনি। শুক্রবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।  উদ্ধার হওয়া ব্যক্তির নাম মো. জাহির। তার বাড়ি কুমিল্লা জেলায়। জানা যায়, চাঁদপুর থেকে ঢাকাগামী রব রব–৭ লঞ্চ থেকে দ্রুত নামার চেষ্টা করতে গিয়ে নদীতে পড়ে যান জাহির নামের ওই যাত্রী। এসময় ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছে তাকে উদ্ধার করে। পরে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই যাত্রী সুস্থ আছেন। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চাঁদপুর থেকে ছেড়ে রব রব-৭ লঞ্চটি ঢাকা যাওয়ার পথে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে নামতে গিয়ে মো. জাহির নামে এক যাত্রী অসাবধানতাবশত ধলেশ্বরী নদীতে পড়ে যান। নদীতে পড়ে যাওয়া ওই ব্যক্তি তলিয়ে যাচ্ছিলেন। তিনি জানান, ঈদ উপলক্ষে লঞ্চঘাটে আগে থেকেই ডিউটিরত ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযান চালায়। অল্প সময়ের মধ্যেই তাকে নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow