লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নিহত ২
পটুয়াখালীর বাউফলে লঞ্চের ধাক্কায় তরমুজবাহী একটি ট্রলার ডুবে দুই শ্রমিক নিহত হয়েছে। বুধবার (২৫ মার্চ) ভোরে উপজেলার লোহালিয়া নদীর বামনিকাঠী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রেজাউল করিম (২৮) ও নাছির উদ্দিন ফকির (৪২)। নিহত রেজাউল করিম রাঙ্গাবালী উপজেলার চর লাটসাহেব এলাকার ওয়াজেদ হাওলাদারের ও নাসির উদ্দিন ফকির একই উপজেলার চবেষ্টিন এলাকার আব্দুল ফকিরের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রাঙ্গাবালী থেকে তরমুজবাহী ট্রলার নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়ে নদীর বামনীকাঠী পয়েন্টে পৌঁছলে ঢাকা-পটুয়াখালীগামী এমভি আওলাদ-৭ নামের ডবল ডেকার লঞ্চের থাক্কায় ট্রলারটি ঘটনাস্থলে ডুবে যায়। এ সময় অন্যরা তীরে উঠতে সক্ষম হলেও মারা যান রেজাউল ও নাছির। স্থানীয়রা জানায়, ঘটনার সময় নদীজুড়ে ছিল ঘন কুয়াশা। চালক ছাড়া সবাই ছিল ঘুমন্ত অবস্থায়। কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল-মামুন জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পটুয়াখালীর বাউফলে লঞ্চের ধাক্কায় তরমুজবাহী একটি ট্রলার ডুবে দুই শ্রমিক নিহত হয়েছে। বুধবার (২৫ মার্চ) ভোরে উপজেলার লোহালিয়া নদীর বামনিকাঠী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রেজাউল করিম (২৮) ও নাছির উদ্দিন ফকির (৪২)।
নিহত রেজাউল করিম রাঙ্গাবালী উপজেলার চর লাটসাহেব এলাকার ওয়াজেদ হাওলাদারের ও নাসির উদ্দিন ফকির একই উপজেলার চবেষ্টিন এলাকার আব্দুল ফকিরের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রাঙ্গাবালী থেকে তরমুজবাহী ট্রলার নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়ে নদীর বামনীকাঠী পয়েন্টে পৌঁছলে ঢাকা-পটুয়াখালীগামী এমভি আওলাদ-৭ নামের ডবল ডেকার লঞ্চের থাক্কায় ট্রলারটি ঘটনাস্থলে ডুবে যায়। এ সময় অন্যরা তীরে উঠতে সক্ষম হলেও মারা যান রেজাউল ও নাছির।
স্থানীয়রা জানায়, ঘটনার সময় নদীজুড়ে ছিল ঘন কুয়াশা। চালক ছাড়া সবাই ছিল ঘুমন্ত অবস্থায়।
কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল-মামুন জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?