লন্ডনপ্রবাসী শফিক হত্যার রহস্য উদ্‌ঘাটন

সিলেটের জকিগঞ্জে হাওর থেকে আগুনে পোড়া ও গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় লন্ডনপ্রবাসী বোরহান উদ্দিন শফিকের মরদেহ উদ্ধারের ১৯ দিন পর হত্যার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। এ মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার তিনজন হলেন- সাব্বির আহমেদ (২১), সৈয়দ মেহরাজ উজ সামাদ ওরফে শোভন (২০), তাহিরুল হক (২০। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার লন্ডন প্রবাসী বোরহান উদ্দিন শফিক হত্যা মামলার প্রধান আসামি জকিগঞ্জের বাসিন্দা সাব্বির আহমেদকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে ও তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার ২ নম্বর আসামি সৈয়দ মেহরাজ উজ সামাদ ওরফে শোভনকে নারায়নগঞ্জের পূর্বাচল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।  একইদিনে অপর আসামি তাহিরুল হককে তার শ্বশুর বাড়ি লালাগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাহিরুলের কাছ থেকে নিহত শফির ব্যবহৃত সেই মোটরসাইকেলও উদ্ধার করেছে পুলিশ। সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন বলেন, লন্ডন

লন্ডনপ্রবাসী শফিক হত্যার রহস্য উদ্‌ঘাটন

সিলেটের জকিগঞ্জে হাওর থেকে আগুনে পোড়া ও গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় লন্ডনপ্রবাসী বোরহান উদ্দিন শফিকের মরদেহ উদ্ধারের ১৯ দিন পর হত্যার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। এ মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার তিনজন হলেন- সাব্বির আহমেদ (২১), সৈয়দ মেহরাজ উজ সামাদ ওরফে শোভন (২০), তাহিরুল হক (২০।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার লন্ডন প্রবাসী বোরহান উদ্দিন শফিক হত্যা মামলার প্রধান আসামি জকিগঞ্জের বাসিন্দা সাব্বির আহমেদকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে ও তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার ২ নম্বর আসামি সৈয়দ মেহরাজ উজ সামাদ ওরফে শোভনকে নারায়নগঞ্জের পূর্বাচল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

একইদিনে অপর আসামি তাহিরুল হককে তার শ্বশুর বাড়ি লালাগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাহিরুলের কাছ থেকে নিহত শফির ব্যবহৃত সেই মোটরসাইকেলও উদ্ধার করেছে পুলিশ।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন বলেন, লন্ডনপ্রবাসী বোরহান উদ্দিনকে মোটরসাইকেল ও ব্যক্তিগত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। গ্রেপ্তারের পর মামলার প্রধান আসামি সাব্বির ও দ্বিতীয় আসামি শোভন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি সিলেট থেকে মৌলভীবাজারের কুলাউড়া যাওয়ার পথে নিখোঁজ হন বুরহান উদ্দিন শফি। পরে তার স্বজনরা সিলেটের এয়ারপোর্ট থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন।

৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাতঘরি ও বিলপার এলাকার মধ্যবর্তী কোনারবন্দ হাওর থেকে আগুনে পোড়া ও গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow