লন্ডনে ছুরিকাঘাতে ২ জন ইহুদি গুরুতর আহত

উত্তর লন্ডনে ছুরিকাঘাতে ২ জন ইহুদি গুরুতর আহত হয়েছেন। শহরের গোল্ডার্স গ্রিনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়, হামলায় আহত দুইজন পুরুষকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৯ এপ্রিল) দুপুরে এক ব্যক্তি ছুরি হাতে জনবহুল সড়কে দৌঁড়াতে দৌঁড়াতে ওই দুই ইহুদি ব্যক্তির ওপর হামলা চালান। আশেপাশের লোকজন তাৎক্ষণিকভাবে সন্দেহভাজন ব্যক্তিকে ধরে ফেলে। পরে পুলিশ এসে ইলেকট্রিক গান ব্যবহার করে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।  এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। ওই ঘটনার পর সংসদে দাঁড়িয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। লন্ডনের মেয়র সাদিক খান জানিয়েছেন, তিনি মেট্রোপলিটন পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং ইহুদি অধ্যুষিত এলাকাগুলোতে পুলিশি টহল বাড়ানো হয়েছে। লন্ডনে গত এক মাস ধরে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে ধারাবাহিক বিদ্বেষমূলক হামলা বেড়ে যাওয়ায় প্রবাসী ও স্থানীয়দের ম

লন্ডনে ছুরিকাঘাতে ২ জন ইহুদি গুরুতর আহত

উত্তর লন্ডনে ছুরিকাঘাতে ২ জন ইহুদি গুরুতর আহত হয়েছেন। শহরের গোল্ডার্স গ্রিনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, হামলায় আহত দুইজন পুরুষকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৯ এপ্রিল) দুপুরে এক ব্যক্তি ছুরি হাতে জনবহুল সড়কে দৌঁড়াতে দৌঁড়াতে ওই দুই ইহুদি ব্যক্তির ওপর হামলা চালান। আশেপাশের লোকজন তাৎক্ষণিকভাবে সন্দেহভাজন ব্যক্তিকে ধরে ফেলে। পরে পুলিশ এসে ইলেকট্রিক গান ব্যবহার করে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। 

এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। ওই ঘটনার পর সংসদে দাঁড়িয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

লন্ডনের মেয়র সাদিক খান জানিয়েছেন, তিনি মেট্রোপলিটন পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং ইহুদি অধ্যুষিত এলাকাগুলোতে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

লন্ডনে গত এক মাস ধরে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে ধারাবাহিক বিদ্বেষমূলক হামলা বেড়ে যাওয়ায় প্রবাসী ও স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow