লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস
ময়মনসিংহের গৌরীপুরে লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের উদ্দেশে গৌরীপুর জংশন ছেড়ে গেছে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস। বুধবার (২৪ জুন) রাত ১২টা ২৮ মিনিটে গৌরীপুর জংশনের দুর্ঘটনাস্থল এলাকা থেকে ১১ বগি নিয়ে চট্টগ্রামের অভিমুখে যাত্রা করে ট্রেনটি। এর আগে বুধবার রাত ১০ টা ৪০ মিনিটে গৌরীপুর জংশন থেকে চট্টগ্রাম অভিমুখে রওনা হওয়ার ২ মিনিটের মধ্যেই আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়। স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস বুধবার রাত ১০টা ২২ মিনিটে গৌরীপুর রেলওয়ে জংশনে যাত্রাবিরতি করে। ১০ টা ৪০ মিনিটে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে গৌরীপুর রেলওয়ে জংশন থেকে ছেড়ে যায়। ১০টা ৪২ মিনিটে গৌরীপুর রেলওয়ে জংশনের ২৬ পয়েন্ট অতিক্রমের সময় তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় কয়েকজন যাত্রী আহত হয়। ট্রেনের পরিচালক মাসুদ মিয়া বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেন গৌরীপুর জংশন থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে ১০টা ৪০ মিনিটে। ১০টা ৪২ মিনিটে মাত্র দুই মিনিটের মধ্যেই ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়। ট্রেনের ১৪টি বগির মধ্যে তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। গৌরীপুর রেলওয়ে জংশনের
ময়মনসিংহের গৌরীপুরে লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের উদ্দেশে গৌরীপুর জংশন ছেড়ে গেছে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস। বুধবার (২৪ জুন) রাত ১২টা ২৮ মিনিটে গৌরীপুর জংশনের দুর্ঘটনাস্থল এলাকা থেকে ১১ বগি নিয়ে চট্টগ্রামের অভিমুখে যাত্রা করে ট্রেনটি।
এর আগে বুধবার রাত ১০ টা ৪০ মিনিটে গৌরীপুর জংশন থেকে চট্টগ্রাম অভিমুখে রওনা হওয়ার ২ মিনিটের মধ্যেই আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস বুধবার রাত ১০টা ২২ মিনিটে গৌরীপুর রেলওয়ে জংশনে যাত্রাবিরতি করে। ১০ টা ৪০ মিনিটে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে গৌরীপুর রেলওয়ে জংশন থেকে ছেড়ে যায়। ১০টা ৪২ মিনিটে গৌরীপুর রেলওয়ে জংশনের ২৬ পয়েন্ট অতিক্রমের সময় তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় কয়েকজন যাত্রী আহত হয়।
ট্রেনের পরিচালক মাসুদ মিয়া বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেন গৌরীপুর জংশন থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে ১০টা ৪০ মিনিটে। ১০টা ৪২ মিনিটে মাত্র দুই মিনিটের মধ্যেই ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়। ট্রেনের ১৪টি বগির মধ্যে তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।
গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. সফিকুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দুর্ঘটনাকবলিত তিনটি বগি রেখে বাকি ১১টি বগি নিয়ে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।
তিনি আরও বলেন স্টেশনের মাইকে ঘোষণা দিয়ে যাত্রীদের জানানো হয়, দুর্ঘটনাকবলিত বগির যাত্রীরা অন্য বগিতে যাত্রা করতে পারবেন। এ ছাড়া যারা যাত্রা বাতিল করতে চান, তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দেওয়া হলেও কেউ টাকা ফেরত নেননি।
What's Your Reaction?