লাইভ চলাকালীন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু

ফেসবুক লাইভ চলাকালীন মারা গেছেন জনপ্রিয় মার্কিন কনটেন্ট ক্রিয়েটর জন ডেভিস। বুধবার (১০ জুন) টেনেসির জেলিকো এলাকায় নিজের বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৫ বছর। আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিএমজেড প্রথম তার মৃত্যুর খবর প্রকাশ করে। পরে মার্কিন ম্যাগাজিন ‘পিপল’ ক্যাম্পবেল কাউন্টি শেরিফ অফিসের বরাত দিয়ে জানায়, শ্বাসকষ্টজনিত জরুরি কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে সেখানে গিয়ে জন ডেভিসকে আর জীবিত পাওয়া যায়নি; তাকে মৃত ঘোষণা করা হয়। সামাজিক মাধ্যম সূত্র ও ভক্তদের পোস্ট অনুযায়ী, মৃত্যুর দিন লাইভ রান্না চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জন ডেভিস। পরে তার লাইভ ভিডিওটি পেজ থেকে সরিয়ে নেওয়া হয়। এর একদিন আগে, ৯ জুন তিনি তার মায়ের সঙ্গে একটি ভিডিও করেন, যেখানে তারা রাতের খাবারের জন্য টমেটো দিয়ে একটি রেসিপি তৈরি করছিলেন। ভিডিওটি এখনও চ্যানেলে রয়েছে। ‘কফি টাইম উইথ জন অ্যান্ড মম্মা’ নামের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে মাকে সঙ্গে নিয়ে নিয়মিত কনটেন্ট বানাতেন জন ডেভিস। মা-ছেলের এই কনটেন্ট বেশ জনপ্রিয় ছিল, যেখানে ফেসবুক ও ইউটিউবে লাখো দর্শক নিয়মিত যুক্ত থাকতেন। তার আকস্মিক মৃত্যু

লাইভ চলাকালীন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু

ফেসবুক লাইভ চলাকালীন মারা গেছেন জনপ্রিয় মার্কিন কনটেন্ট ক্রিয়েটর জন ডেভিস। বুধবার (১০ জুন) টেনেসির জেলিকো এলাকায় নিজের বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৫ বছর।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিএমজেড প্রথম তার মৃত্যুর খবর প্রকাশ করে। পরে মার্কিন ম্যাগাজিন ‘পিপল’ ক্যাম্পবেল কাউন্টি শেরিফ অফিসের বরাত দিয়ে জানায়, শ্বাসকষ্টজনিত জরুরি কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে সেখানে গিয়ে জন ডেভিসকে আর জীবিত পাওয়া যায়নি; তাকে মৃত ঘোষণা করা হয়।

সামাজিক মাধ্যম সূত্র ও ভক্তদের পোস্ট অনুযায়ী, মৃত্যুর দিন লাইভ রান্না চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জন ডেভিস। পরে তার লাইভ ভিডিওটি পেজ থেকে সরিয়ে নেওয়া হয়।

এর একদিন আগে, ৯ জুন তিনি তার মায়ের সঙ্গে একটি ভিডিও করেন, যেখানে তারা রাতের খাবারের জন্য টমেটো দিয়ে একটি রেসিপি তৈরি করছিলেন। ভিডিওটি এখনও চ্যানেলে রয়েছে।

‘কফি টাইম উইথ জন অ্যান্ড মম্মা’ নামের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে মাকে সঙ্গে নিয়ে নিয়মিত কনটেন্ট বানাতেন জন ডেভিস। মা-ছেলের এই কনটেন্ট বেশ জনপ্রিয় ছিল, যেখানে ফেসবুক ও ইউটিউবে লাখো দর্শক নিয়মিত যুক্ত থাকতেন। তার আকস্মিক মৃত্যুতে অনুরাগীদের মধ্যে শোক নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow