লাইভ চলাকালেই গুলিতে নিহত টিকটক তারকা

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া অঙ্গরাজ্যের রাজধানী কুলিয়াকানে লাইভ স্ট্রিম চলাকালে জনপ্রিয় টিকটক ইনফ্লুয়েন্সার সিজার গাস্তেলুমকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। বুধবার (৫ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর মার্কিন বার্তা সংস্থা এপি। কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাতে একটি কেএফসি রেস্তোরাঁর পার্কিং এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সময় আরও দুজনের সঙ্গে হাস্যরসে মেতে ছিলেন গাস্তেলুম। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি তার কাছে আসে। তাদের একজন হঠাৎ অস্ত্র বের করে গাস্তেলুমকে লক্ষ্য করে গুলি চালায়। হামলার পর দুজনই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অ্যাসোসিয়েটেড প্রেসের দেখা ভিডিওতেও হামলার এ দৃশ্য ধরা পড়েছে। ঘটনার পরপরই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রিসভা ও স্থানীয় প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, হত্যাকাণ্ডের তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি দেশটির মাদক কার্টেল-সংশ্লিষ্ট সহিংসতার অংশ হতে পারে। তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট অপরাধী গোষ্ঠীর নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তদন্ত-সংশ্

লাইভ চলাকালেই গুলিতে নিহত টিকটক তারকা

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া অঙ্গরাজ্যের রাজধানী কুলিয়াকানে লাইভ স্ট্রিম চলাকালে জনপ্রিয় টিকটক ইনফ্লুয়েন্সার সিজার গাস্তেলুমকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী।

বুধবার (৫ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর মার্কিন বার্তা সংস্থা এপি।

কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাতে একটি কেএফসি রেস্তোরাঁর পার্কিং এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সময় আরও দুজনের সঙ্গে হাস্যরসে মেতে ছিলেন গাস্তেলুম। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি তার কাছে আসে। তাদের একজন হঠাৎ অস্ত্র বের করে গাস্তেলুমকে লক্ষ্য করে গুলি চালায়। হামলার পর দুজনই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অ্যাসোসিয়েটেড প্রেসের দেখা ভিডিওতেও হামলার এ দৃশ্য ধরা পড়েছে। ঘটনার পরপরই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রিসভা ও স্থানীয় প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, হত্যাকাণ্ডের তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি দেশটির মাদক কার্টেল-সংশ্লিষ্ট সহিংসতার অংশ হতে পারে। তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট অপরাধী গোষ্ঠীর নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, গাস্তেলুম তার কিছু ভিডিওতে একটি অপরাধী গোষ্ঠীর একটি অংশের প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য বা উপস্থাপন করেছিলেন। সেই বিষয়টিও তদন্তের আওতায় আনা হয়েছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম বুধবার সকালে সাংবাদিকদের বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, "এই নিন্দনীয় হত্যাকাণ্ডের পেছনের কারণ উদ্ঘাটন করা জরুরি।"

সামাজিক যোগাযোগমাধ্যমে গাস্তেলুম ছিলেন বেশ জনপ্রিয়। টিকটকে তার অনুসারীর সংখ্যা ছিল ৬ লাখ ৫০ হাজারের বেশি। ইনস্টাগ্রামসহ অন্যান্য প্ল্যাটফর্মেও ছিল বিপুল সংখ্যক অনুসারী। তিনি নিয়মিত কৌতুকধর্মী ভিডিও এবং মেক্সিকোর আঞ্চলিক সংগীতভিত্তিক কনটেন্ট প্রকাশ করতেন। নিজের কিছু ভিডিওতে তিনি নিজেকে "বেলিকো" বলে পরিচয় দিতেন। মেক্সিকোর কিছু উপসংস্কৃতিতে এ শব্দটি কার্টেল সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ততার ইঙ্গিত হিসেবে ব্যবহৃত হয়।

বুধবার গাস্তেলুমকে যেখানে গুলি করে হত্যা করা হয়, সেখানে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান তার ভক্ত ও স্থানীয় বাসিন্দারা।

এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে লাইভ সম্প্রচারের সময় কনটেন্ট নির্মাতা হত্যার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে ২০২৫ সালের মে মাসে মেক্সিকোর জালিস্কো অঙ্গরাজ্যে একটি বিউটি স্যালনে টিকটক লাইভ করছিলেন ২৩ বছর বয়সী বিউটি ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজ। সে সময় বন্দুকধারীদের গুলিতে নিহত হন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow