লাইভে ক্যানসারের বার্তা দিয়ে অবসরের ঘোষণা সারা গোরের

লাইভ সম্প্রচারে নিজের মরণব্যাধি ক্যানসারের খবর জানিয়েছেন এনবিসি নিউজের জনপ্রিয় উপস্থাপিকা সারা গোর। অনুষ্ঠানে কাঁদতে কাঁদতে তিনি জানান, তিনি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। চিকিৎসার জন্য সাময়িক অবসরের ঘোষণা দিয়েছেন এই জনপ্রিয় উপস্থাপিকা। শুক্রবার (০১ মে) ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সম্প্রচারিত ‘নিউইয়র্ক লাইভ’ অনুষ্ঠানে ৪৯ বছর বয়সী গোর বলেন, চিকিৎসা ও অস্ত্রোপচারের কারণে তিনি তার দায়িত্ব থেকে কিছুদিনের জন্য সরে দাঁড়াচ্ছেন। তিনি একই সঙ্গে ‘ওপেন হাউস’ অনুষ্ঠান থেকেও বিরতি নিচ্ছেন। তিনি বলেন, আমি নিজেই আপনাদের জানাতে চেয়েছি যে, সম্প্রতি আমার স্তন ক্যানসার ধরা পড়েছে, আর চিকিৎসা ও অপারেশনের জন্য আমি কিছুদিনের জন্য বিরতিতে যাচ্ছি। তিনি বলেন, আমি যদি বলি যে আমি একদম ভয় পাচ্ছি না, তাহলে সেটা মিথ্যা হবে। আমার মা ও বোন আগে এই রোগে আক্রান্ত হওয়ায় ঝুঁকির খবর আগেই জানতাম। তবুও এই খবর আমাকে মানসিকভাবে অপ্রস্তুত করে দিয়েছে। গোর বলেন, আমি সবসময় জানতাম আমার ঝুঁকি বেশি। আমি ভেবেছিলাম একদিন এটা হতে পারে। কিন্তু সত্যি বলতে, কেউই এর জন্য কখনো প্রস্তুত থাকে না

লাইভে ক্যানসারের বার্তা দিয়ে অবসরের ঘোষণা সারা গোরের

লাইভ সম্প্রচারে নিজের মরণব্যাধি ক্যানসারের খবর জানিয়েছেন এনবিসি নিউজের জনপ্রিয় উপস্থাপিকা সারা গোর। অনুষ্ঠানে কাঁদতে কাঁদতে তিনি জানান, তিনি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। চিকিৎসার জন্য সাময়িক অবসরের ঘোষণা দিয়েছেন এই জনপ্রিয় উপস্থাপিকা।

শুক্রবার (০১ মে) ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সম্প্রচারিত ‘নিউইয়র্ক লাইভ’ অনুষ্ঠানে ৪৯ বছর বয়সী গোর বলেন, চিকিৎসা ও অস্ত্রোপচারের কারণে তিনি তার দায়িত্ব থেকে কিছুদিনের জন্য সরে দাঁড়াচ্ছেন। তিনি একই সঙ্গে ‘ওপেন হাউস’ অনুষ্ঠান থেকেও বিরতি নিচ্ছেন। তিনি বলেন, আমি নিজেই আপনাদের জানাতে চেয়েছি যে, সম্প্রতি আমার স্তন ক্যানসার ধরা পড়েছে, আর চিকিৎসা ও অপারেশনের জন্য আমি কিছুদিনের জন্য বিরতিতে যাচ্ছি।

তিনি বলেন, আমি যদি বলি যে আমি একদম ভয় পাচ্ছি না, তাহলে সেটা মিথ্যা হবে। আমার মা ও বোন আগে এই রোগে আক্রান্ত হওয়ায় ঝুঁকির খবর আগেই জানতাম। তবুও এই খবর আমাকে মানসিকভাবে অপ্রস্তুত করে দিয়েছে।

গোর বলেন, আমি সবসময় জানতাম আমার ঝুঁকি বেশি। আমি ভেবেছিলাম একদিন এটা হতে পারে। কিন্তু সত্যি বলতে, কেউই এর জন্য কখনো প্রস্তুত থাকে না। আবেগাপ্লুত হয়ে তিনি আরও বলেন, সবকিছু ঠিকভাবে করেও যখন শুরুতেই ধরা পড়ে, তবুও এটা মানসিকভাবে বড় আঘাত। আমি এর জন্য প্রস্তুত ছিলাম না। এটা আমাকে সত্যিই কষ্ট দিয়েছে।

তিনি আরও বলেন, আমি জানি কিছুদিন এটা কষ্ট দেবে, এখনো দিচ্ছে। কিন্তু আমি এটাও জানি, আমি এখন ভালো ডাক্তারদের তত্ত্বাবধানে আছি এবং বাড়িতে আমার পরিবারের সদস্যরা আমাকে খুব ভালোভাবে দেখভাল করছে। আমি কিছুদিন বিশ্রাম নেব এবং সুস্থ হয়ে ফিরে আসব। আমি আগের চেয়ে আরও ভালো হয়ে ফিরব।

তার এই লাইভ অনুষ্ঠানের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেক তারকা তাকে সমর্থন জানান। অভিনেত্রী র‍্যাচেল জেগলার, উপস্থাপক অ্যান্ডি কোহেন, অভিনেত্রী লেসি শ্যাবার্ট, তারকা ডরিন্ডা মেডলি এবং উপস্থাপিকা লরেন স্কালা তার জন্য ভালোবাসা, শক্তি ও প্রার্থনা জানিয়েছেন।

উল্লেখ্য, সারা গোর এনবিসির রিয়েল এস্টেট ও ডিজাইনভিত্তিক অনুষ্ঠান ‘ওপেন হাউস’ এবং লাইফস্টাইল শো ‘নিউইয়র্ক লাইভ’-এর উপস্থাপিকা। তিনি আগে ‘রেসিপি রিভ্যাম্প’ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন এবং ‘দ্য টুডে শো’, ‘দ্য মার্থা স্টুয়ার্ট শো’ ও ‘ওয়ার্স্ট কুকস ইন আমেরিকা : সেলিব্রিটি এডিশন’-এও কাজ করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow