লাইসেন্স বাতিলের নোটিশকে ‘বেআইনি’ দাবি, ক্ষতি পূরণের আশ্বাস আদ-দ্বীনের

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া লাইসেন্স বাতিলের নোটিশকে বেআইনি বলে দাবি করেছে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এই নোটিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে তারা। একই সঙ্গে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং আজীবন ভুক্তভোগী পরিবারের পাশে থাকাসহ সম্মানজনক ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছে হাসপাতালটি। শনিবার (৬ জুন) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিনিয়র অ্যাডভোকেট শিশির মনির এসব কথা জানান। আইনজীবী শিশির মনির বলেন, লাইসেন্স বাতিল করার জন্য সরকার যে নোটিশ পাঠিয়েছে তা সম্পূর্ণ বেআইনি। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন নোটিশের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবো। তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের চিহ্নিত করার কাজ এরই মধ্যে শুরু হয়েছে। পেশাগত অবহেলার কারণে প্রাথমিকভাবে দুজন নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এই আইনজীবী আরও বলেন, ভিকটিম পরিবার ও আদ-দ্বীন হাসপাতাল যৌথভাবে মনে করে, এই অনাক

লাইসেন্স বাতিলের নোটিশকে ‘বেআইনি’ দাবি, ক্ষতি পূরণের আশ্বাস আদ-দ্বীনের

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া লাইসেন্স বাতিলের নোটিশকে বেআইনি বলে দাবি করেছে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

এই নোটিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে তারা। একই সঙ্গে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং আজীবন ভুক্তভোগী পরিবারের পাশে থাকাসহ সম্মানজনক ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছে হাসপাতালটি।

শনিবার (৬ জুন) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিনিয়র অ্যাডভোকেট শিশির মনির এসব কথা জানান।

আইনজীবী শিশির মনির বলেন, লাইসেন্স বাতিল করার জন্য সরকার যে নোটিশ পাঠিয়েছে তা সম্পূর্ণ বেআইনি। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন নোটিশের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবো।

তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের চিহ্নিত করার কাজ এরই মধ্যে শুরু হয়েছে। পেশাগত অবহেলার কারণে প্রাথমিকভাবে দুজন নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

এই আইনজীবী আরও বলেন, ভিকটিম পরিবার ও আদ-দ্বীন হাসপাতাল যৌথভাবে মনে করে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য প্রতিষ্ঠানটি যেন ক্ষতিগ্রস্ত বা বন্ধ না হয়। তবে যারা এর পেছনে প্রকৃত দায়ী, পরিবার তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় এবং হাসপাতাল কর্তৃপক্ষও এতে একমত।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে হাসপাতালের পক্ষ থেকে কয়েকটি বিশেষ ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠানটি ভুক্তভোগী পরিবারের পাশে আজীবন থাকার অঙ্গীকার করেছে। একই সঙ্গে পরিবারের কোনো সদস্য উপযুক্ত বা যোগ্য হলে তাকে হাসপাতালে চাকরি দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে একটি সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা হবে বলেও জানানো হয়।

সেবার মান বজায় রাখতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

এসইউজে/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow