লাউগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
নরসিংদীর রায়পুরা উপজেলায় পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে একটি লাউক্ষেতের প্রায় ৬০০ গাছ কেটে সাবাড় করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতির শিকার হয়ে দিশাহারা হয়ে পড়েছে ভুক্তভোগী কৃষক পরিবার।
গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে।
রায়পুরা থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর বাখরনগর ইউনিয়নের বাসিন্দা কৃষক আলী আকবরের পরিবারের সঙ্গে স্থানীয় একটি পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছিল।
ভুক্তভোগী আলী আকবর জানান, বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে অভিযুক্তরা তার ৪০ শতাংশ জমিতে থাকা লাউক্ষেতে তাণ্ডব চালায়। তারা পরিকল্পিতভাবে প্রায় ৬০০ লাউগাছ গোড়া থেকে কেটে ও উপড়ে ফেলে। এতে তার আবাদের পুরো ক্ষেতটিই ধ্বংস হয়ে গেছে।
কৃষক আলী আকবর ও তার স্ত্রী সালমা বেগম আহাজারি করে বলেন, এই জমি থেকে আমরা অন্তত ৫ থেকে ৬ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছিলাম। অনেক পরিশ্রম আর ধার-দেনা করে গাছগুলো বড় করেছিলাম। কিন্তু রাত
নরসিংদীর রায়পুরা উপজেলায় পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে একটি লাউক্ষেতের প্রায় ৬০০ গাছ কেটে সাবাড় করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতির শিকার হয়ে দিশাহারা হয়ে পড়েছে ভুক্তভোগী কৃষক পরিবার।
গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে।
রায়পুরা থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর বাখরনগর ইউনিয়নের বাসিন্দা কৃষক আলী আকবরের পরিবারের সঙ্গে স্থানীয় একটি পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছিল।
ভুক্তভোগী আলী আকবর জানান, বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে অভিযুক্তরা তার ৪০ শতাংশ জমিতে থাকা লাউক্ষেতে তাণ্ডব চালায়। তারা পরিকল্পিতভাবে প্রায় ৬০০ লাউগাছ গোড়া থেকে কেটে ও উপড়ে ফেলে। এতে তার আবাদের পুরো ক্ষেতটিই ধ্বংস হয়ে গেছে।
কৃষক আলী আকবর ও তার স্ত্রী সালমা বেগম আহাজারি করে বলেন, এই জমি থেকে আমরা অন্তত ৫ থেকে ৬ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছিলাম। অনেক পরিশ্রম আর ধার-দেনা করে গাছগুলো বড় করেছিলাম। কিন্তু রাতের আঁধারে আমাদের সব শেষ করে দেওয়া হলো। এখন আমাদের পথে বসার উপক্রম হয়েছে।
তারা আরও অভিযোগ করেন, গাছ কাটার বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষরা তাদের মারধর ও প্রাণনাশের হুমকি দেয়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আলী আকবরের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে রায়পুরা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) শফিউদ্দিন ভূঁইয়া বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।