লাগবে না টিকিট, বড়পর্দায় দেখা যাবে সালমান-শাবনূরের সিনেমা

চলচ্চিত্রপ্রেমীদের জন্য আসছে বিশেষ আয়োজন। কিংবদন্তি জুটি সালমান শাহ ও শাবনূর অভিনীত জনপ্রিয় সিনেমা ‘রঙিন সুজন সখী’। ছবিটি বড়পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন দর্শক। আগামী ১৬ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর আগারগাঁও প্রশাসনিক এলাকায় অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভের আধুনিক শীতাতপনিয়ন্ত্রিত হলে সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এটি আয়োজিত হচ্ছে ফিল্ম আর্কাইভের সাপ্তাহিক কর্মসূচির অংশ হিসেবে। গুণী নির্মাতা শাহ আলম কিরণ পরিচালিত এই সিনেমাটি একসময় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। আয়োজকদের মতে, নতুন প্রজন্মের অনেক দর্শক এখনো বড়পর্দায় সালমান শাহের সিনেমা দেখার সুযোগ পাননি। তাদের জন্য এটি একটি বিশেষ সুযোগ।‘সুজন সখী’ সিনেমায় সালমান শাহ ও শাবনূর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এই প্রদর্শনী উপভোগ করতে কোনো টিকিট বা পূর্ব নিবন্ধনের প্রয়োজন নেই। ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে দর্শকরা আসন গ্রহণ করতে পারবেন। আয়োজকরা জানিয়েছেন, আগ্রহী দর্শকদের নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে প্রিয় তারকাদের এই জনপ্রিয় সিনেমাটি উপভোগ করার আহ্বান জানানো হচ্ছে।   একই স্থানে আগামী ২৩ এপ্রিল দেখা যাবে ‘দোস্ত দুশমন’ সিনেমা। দে

লাগবে না টিকিট, বড়পর্দায় দেখা যাবে সালমান-শাবনূরের সিনেমা

চলচ্চিত্রপ্রেমীদের জন্য আসছে বিশেষ আয়োজন। কিংবদন্তি জুটি সালমান শাহ ও শাবনূর অভিনীত জনপ্রিয় সিনেমা ‘রঙিন সুজন সখী’। ছবিটি বড়পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন দর্শক।

আগামী ১৬ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর আগারগাঁও প্রশাসনিক এলাকায় অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভের আধুনিক শীতাতপনিয়ন্ত্রিত হলে সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এটি আয়োজিত হচ্ছে ফিল্ম আর্কাইভের সাপ্তাহিক কর্মসূচির অংশ হিসেবে।

গুণী নির্মাতা শাহ আলম কিরণ পরিচালিত এই সিনেমাটি একসময় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। আয়োজকদের মতে, নতুন প্রজন্মের অনেক দর্শক এখনো বড়পর্দায় সালমান শাহের সিনেমা দেখার সুযোগ পাননি। তাদের জন্য এটি একটি বিশেষ সুযোগ।


‘সুজন সখী’ সিনেমায় সালমান শাহ ও শাবনূর

সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এই প্রদর্শনী উপভোগ করতে কোনো টিকিট বা পূর্ব নিবন্ধনের প্রয়োজন নেই। ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে দর্শকরা আসন গ্রহণ করতে পারবেন।

আয়োজকরা জানিয়েছেন, আগ্রহী দর্শকদের নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে প্রিয় তারকাদের এই জনপ্রিয় সিনেমাটি উপভোগ করার আহ্বান জানানো হচ্ছে।

 

একই স্থানে আগামী ২৩ এপ্রিল দেখা যাবে ‘দোস্ত দুশমন’ সিনেমা। দেওয়ান নজরুল পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সোহেল রানা, ওয়াসিম, শাবানা, সুচরিতার মতো তারকারা। আরও দেখা যাবে মমতাজ আলী পরিচালিত ‘নসীব’ সিনেমা। উজ্জ্বল, শাবানা, ইলিয়াস কাঞ্চন ও রোজিনা এই সিনেমায় অভিনয় করেছেন।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow