লাগামহীন মূল্যস্ফীতিতে জনজীবন দুর্বিষহ : সেলিম উদ্দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, দেশে লাগামহীন মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তিনি বলেন, জুলাই বিপ্লবের পর জাতীয় জীবনে নতুন আশার সঞ্চার হলেও রাজনৈতিক ব্যর্থতার কারণে সেই অর্জন নিয়ে এখন শঙ্কা দেখা দিচ্ছে। সুশাসনের অভাবে অর্থনৈতিক খাত দিন দিন ভেঙে পড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে প্রান্তিক জনগোষ্ঠীর ওপর। বুধবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়া খেলাঘর মাঠ সংলগ্ন এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী তেজগাঁও দক্ষিণ থানা এই অনুষ্ঠানের আয়োজন করে। সেলিম উদ্দিন বলেন, দেশে প্রকৃত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় মানুষের মৌলিক অধিকারগুলো প্রতিনিয়ত পদদলিত হচ্ছে। জনগণের চাহিদা পূরণে সরকারের ব্যর্থতার কারণে চারদিকে হাহাকার ও আর্তনাদ শোনা যাচ্ছে। তিনি যোগ করেন, জামায়াতে ইসলামী একটি গণমুখী ও আদর্শবাদী সংগঠন হিসেবে সাধ্যমতো মানুষের পাশে দা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, দেশে লাগামহীন মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।
তিনি বলেন, জুলাই বিপ্লবের পর জাতীয় জীবনে নতুন আশার সঞ্চার হলেও রাজনৈতিক ব্যর্থতার কারণে সেই অর্জন নিয়ে এখন শঙ্কা দেখা দিচ্ছে। সুশাসনের অভাবে অর্থনৈতিক খাত দিন দিন ভেঙে পড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে প্রান্তিক জনগোষ্ঠীর ওপর।
বুধবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়া খেলাঘর মাঠ সংলগ্ন এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী তেজগাঁও দক্ষিণ থানা এই অনুষ্ঠানের আয়োজন করে।
সেলিম উদ্দিন বলেন, দেশে প্রকৃত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় মানুষের মৌলিক অধিকারগুলো প্রতিনিয়ত পদদলিত হচ্ছে। জনগণের চাহিদা পূরণে সরকারের ব্যর্থতার কারণে চারদিকে হাহাকার ও আর্তনাদ শোনা যাচ্ছে।
তিনি যোগ করেন, জামায়াতে ইসলামী একটি গণমুখী ও আদর্শবাদী সংগঠন হিসেবে সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। যদিও রাষ্ট্রের ব্যর্থতা কোনো ব্যক্তি বা সংগঠনের পক্ষে পুরোপুরি সামাল দেওয়া সম্ভব নয়, তবুও আমরা একে ঈমানী দায়িত্ব ও কর্তব্য মনে করি।
বর্তমান পরিস্থিতির সমালোচনা করে মহানগরী আমির বলেন, সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাঙ্ক্ষিত সাফল্য দেখাতে পারছে না। অর্থনৈতিক অস্থিরতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। এমতাবস্থায় জামায়াত নিরব দর্শক হয়ে থাকতে পারে না। অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে আমরা মানবিক দায়িত্ব ও আদর্শিক সংগ্রামের অংশ মনে করি। আর্তমানবতার সেবায় তিনি সরকার, সব রাজনৈতিক দল ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
তেজগাঁও দক্ষিণ থানা আমির ও ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার নোমান আহমেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তেজগাঁও থানা দক্ষিণের বায়তুলমাল সম্পাদক আজিজুল হক, অফিস সম্পাদক ডা. তৌফিক, পূর্ব তেজতুরী বাজার মহল্লার সভাপতি হাজী তোফাজ্জল হোসেন মজুমদার, তেজকুনিপাড়া মসজিদ কমিটির সদস্য সচিব হাবিবুর রহমান প্রমুখ।
What's Your Reaction?