‘যুদ্ধের অজুহাতে’ রড-সিমেন্টের দাম আকাশছোঁয়া

বিশেষ কোনো কারণ ছাড়াই হঠাৎ করেই বেড়েছে সব ধরনের নির্মাণসামগ্রীর দাম। রডের দাম টনপ্রতি বেড়েছে ছয়-সাত হাজার। এসএস স্টিলের দাম বেড়েছে ৮-১০ হাজার টাকা পর্যন্ত। পাশাপাশি সিমেন্ট, অ্যাঙ্গেল ও শিটের দামও ঊর্ধ্বমুখী। দাম বাড়ায় ধুঁকতে থাকা নির্মাণখাতে দেখা দিয়েছে আরও স্থবিরতা। উদ্বেগ বেড়েছে জমির মালিক ও আবাসন ব্যবসায়ীদের। পুরো আবাসন খাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা। নির্মাণখাত সংশ্লিষ্টরা বলছেন, বাজারে এখন যে সব পণ্য আছে সেগুলো আগের কাঁচামালে তৈরি। তাই মধ্যপ্রাচ্যে যুদ্ধের অজুহাতে দাম বাড়ার কোনো কারণ নেই। সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে। রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা যায়, মাত্র এক সপ্তাহের ব্যবধানে রডের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। বর্তমানে এসএস স্টিল প্রতি টন বিক্রি হচ্ছে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকায়, যা দুই সপ্তাহ আগেও ছিল ১ লাখ ২০ হাজার টাকার মধ্যে। দাম বৃদ্ধির প্রকৃত কারণ তাদের জানা নেই। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। কারখানাগুলো মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাবের কথা বলছে, কিন্তু কাঁচামাল আগেই আমদানি করা হয়েছে, তাই দাম বাড়ার যৌক্তিকতা দেখি না।-রাফা স্টিলের স্বত্বাধিকারী তসলিম

‘যুদ্ধের অজুহাতে’ রড-সিমেন্টের দাম আকাশছোঁয়া

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow