লাল নাকি সাদা ভাত, কোনটি বেশি স্বাস্থ্যকর

বাঙালির প্রতিদিনের খাবারের তালিকায় ভাতের গুরুত্ব অপরিসীম। দুপুর বা রাতের খাবার ভাত ছাড়া অনেকেরই যেন পূর্ণতা পায় না। তবে স্বাস্থ্য সচেতনতা বাড়ার সঙ্গে সঙ্গে এখন অনেকেই সাদা ভাতের বদলে লাল ভাত খাওয়ার দিকে ঝুঁকছেন। বিশেষ করে ওজন নিয়ন্ত্রণ, ডায়াবেটিসের ঝুঁকি কমানো এবং হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখতে এই পরিবর্তন করছেন অনেকে। কিন্তু সত্যিই কি লাল ভাত সাদা ভাতের তুলনায় বেশি উপকারী? চিকিৎসকদের মতে, এর উত্তর নির্ভর করে আপনার শারীরিক অবস্থা, খাদ্যাভ্যাস এবং প্রয়োজনের ওপর। তবে পুষ্টিগুণের বিচারে লাল ভাত কিছু ক্ষেত্রে এগিয়ে রয়েছে। কেন লাল ভাতকে বেশি পুষ্টিকর বলা হয় ব্রাউন রাইসের বাইরের ব্রান স্তর অক্ষত থাকে। এই স্তরেই থাকে প্রচুর পরিমাণে খাদ্যআঁশ (ফাইবার), ভিটামিন বি-কমপ্লেক্স, ম্যাগনেশিয়াম, আয়রন এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিড্যান্ট। অন্যদিকে সাদা চাল তৈরির সময় এই বাইরের স্তর সরিয়ে ফেলা হয়। ফলে অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান হারিয়ে যায়। চিকিৎসকদের মতে, এই কারণেই লাল ভাত শরীরে ধীরে ধীরে শক্তি জোগায় এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে। ফলে বারবার ক্ষুধা লাগার প্রবণতাও কমে। ওজন কমাতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে লাল ভাত

লাল নাকি সাদা ভাত, কোনটি বেশি স্বাস্থ্যকর

বাঙালির প্রতিদিনের খাবারের তালিকায় ভাতের গুরুত্ব অপরিসীম। দুপুর বা রাতের খাবার ভাত ছাড়া অনেকেরই যেন পূর্ণতা পায় না। তবে স্বাস্থ্য সচেতনতা বাড়ার সঙ্গে সঙ্গে এখন অনেকেই সাদা ভাতের বদলে লাল ভাত খাওয়ার দিকে ঝুঁকছেন।

বিশেষ করে ওজন নিয়ন্ত্রণ, ডায়াবেটিসের ঝুঁকি কমানো এবং হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখতে এই পরিবর্তন করছেন অনেকে। কিন্তু সত্যিই কি লাল ভাত সাদা ভাতের তুলনায় বেশি উপকারী? চিকিৎসকদের মতে, এর উত্তর নির্ভর করে আপনার শারীরিক অবস্থা, খাদ্যাভ্যাস এবং প্রয়োজনের ওপর। তবে পুষ্টিগুণের বিচারে লাল ভাত কিছু ক্ষেত্রে এগিয়ে রয়েছে।

কেন লাল ভাতকে বেশি পুষ্টিকর বলা হয়

ব্রাউন রাইসের বাইরের ব্রান স্তর অক্ষত থাকে। এই স্তরেই থাকে প্রচুর পরিমাণে খাদ্যআঁশ (ফাইবার), ভিটামিন বি-কমপ্লেক্স, ম্যাগনেশিয়াম, আয়রন এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিড্যান্ট। অন্যদিকে সাদা চাল তৈরির সময় এই বাইরের স্তর সরিয়ে ফেলা হয়। ফলে অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান হারিয়ে যায়। চিকিৎসকদের মতে, এই কারণেই লাল ভাত শরীরে ধীরে ধীরে শক্তি জোগায় এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে। ফলে বারবার ক্ষুধা লাগার প্রবণতাও কমে।

ওজন কমাতে সাহায্য করে

ওজন নিয়ন্ত্রণে লাল ভাতকে অনেকেই খাদ্যতালিকায় রাখেন। কারণ এতে থাকা উচ্চমাত্রার ফাইবার হজম ধীর করে এবং দীর্ঘক্ষণ তৃপ্তি অনুভব করায়। ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যেতে পারে। এছাড়া লাল ভাতে গ্লাইসেমিক ইনডেক্স সাদা ভাতের তুলনায় কম। অর্থাৎ এটি খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি পায় না। এতে ক্ষুধা নিয়ন্ত্রণেও কিছুটা সুবিধা হয়।

তবে চিকিৎসকদের মতে, শুধু লাল ভাত খেলেই ওজন কমে যাবে, এমন ধারণা ঠিক নয়। নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম এবং সুষম খাদ্যাভ্যাস বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ।

jagoলাল ভাত শরীরে ধীরে ধীরে শক্তি জোগায় এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে 

ডায়াবেটিস ও হৃদস্বাস্থ্যের উপকার

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দীর্ঘমেয়াদে সম্পূর্ণ শস্যজাতীয় খাবার, যেমন লাল ভাত নিয়মিত খেলে টাইপ-২ ডায়াবেটিস, হৃদরোগ এবং কোলেস্টেরল বৃদ্ধির ঝুঁকি কিছুটা কমতে পারে। এর অন্যতম কারণ হলো এতে থাকা ফাইবার ও ম্যাগনেশিয়াম, যা রক্তে শর্করা নিয়ন্ত্রণ এবং হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখতে পারে।

সবার জন্য কি লাল ভাত উপযুক্ত

চিকিৎসকদের মতে, যাদের হজমের সমস্যা রয়েছে অথবা দীর্ঘদিন কম ফাইবারযুক্ত খাবার খাওয়ার অভ্যাস, তারা হঠাৎ করে বেশি পরিমাণে লাল ভাত খেলে পেট ফাঁপা, গ্যাস বা অস্বস্তি অনুভব করতে পারেন। তাই ধীরে ধীরে খাদ্যতালিকায় এটি যোগ করা উচিত। পাশাপাশি পরিমাণ নিয়ন্ত্রণ করাও জরুরি।

সাদা ভাত কি খাওয়া ঠিক না

এমন নয় যে সাদা ভাত সম্পূর্ণ অস্বাস্থ্যকর। এটি সহজপাচ্য এবং দ্রুত শক্তি জোগায়। তাই শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি বা যাদের দ্রুত শক্তির প্রয়োজন হয়, তাদের ক্ষেত্রে সাদা ভাত অনেক সময় উপযোগী হতে পারে। অন্যদিকে সুস্থ প্রাপ্তবয়স্কদের জন্য পরিমিত পরিমাণে লাল ভাত বা অন্যান্য সম্পূর্ণ শস্য খাদ্যতালিকায় রাখলে দীর্ঘমেয়াদে বেশি স্বাস্থ্যগত সুবিধা পাওয়া যেতে পারে।

কেনার সময় যে বিষয়টি খেয়াল রাখা

চিকিৎসকদের পরামর্শ, বাজার থেকে ব্রাউন রাইস কেনার সময় অবশ্যই ভালো মানের এবং বিশ্বস্ত ব্র্যান্ডের পণ্য বেছে নিতে হবে। কিছু ক্ষেত্রে চালকে লাল দেখানোর জন্য কৃত্রিম রং ব্যবহার করা হতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, সুস্থ থাকার মূল চাবিকাঠি কোনো একটি খাবার নয়। সঠিক পরিমাণে সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত পানি পান এবং স্বাস্থ্যকর জীবনযাপনই দীর্ঘমেয়াদে সুস্থ থাকার সবচেয়ে কার্যকর উপায়।

সূত্র: হার্ভার্ড হেলথ, হেলথলাইন, মায়ো ক্লিনিক

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow