লাল পোশাকে খোলা চুলে ঝুম বৃষ্টিতে ভিজছেন পরীমনি, ভাইরাল ভিডিও

তপ্ত রোদে যখন পুড়ছিল প্রকৃতি, ঠিক তখনই প্রশান্তির পরশ নিয়ে শহরে নেমেছে ঝুম বৃষ্টি। সেই বৃষ্টির ফোঁটায় নিজেকে সিক্ত করতে ভুললেন না ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। তবে এবার কোনো সিনেমার শুটিং বা ক্যামেরার সামনে নয়, একান্ত নিজের ভালো লাগা থেকেই বৃষ্টির সঙ্গে মেতে উঠলেন এই গ্ল্যামারাস অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন পরীমনি। সেটি মুহূর্তেই নেটিজেনদের নজর কাড়ে। ভিডিওতে দেখা যায়, লাল পোশাকে খোলা চুলে বৃষ্টির প্রতিটি ফোঁটা গায়ে মেখে নিচ্ছেন তিনি। কখনও গাড়ির ওপর শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন, আবার কখনও বৃষ্টির শব্দের সঙ্গে নিজেকে পুরোপুরি মিলিয়ে দিচ্ছেন এই অভিনেত্রী। ভিডিওটির আবহসংগীত আর পরীমনির স্বতঃস্ফূর্ত উপস্থিতি তৈরি করেছে এক মায়াবী পরিবেশ। সিক্ত চুল আর স্বাভাবিক ভঙ্গিতে তার উপস্থিতি মুগ্ধ করেছে ভক্তদের। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে এবং নিচে জমা পড়ে অসংখ্য মন্তব্য। বিশেষ করে একটি মন্তব্য নজর কাড়ে সবার একজন ভক্ত লেখেন, ‘বৃষ্টি মাখা পরী।’ এই মন্তব্যটিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনেকেই সেই মন্তব্যকে শেয়ার করে পরীমনির এই মুহূর্তক

লাল পোশাকে খোলা চুলে ঝুম বৃষ্টিতে ভিজছেন পরীমনি, ভাইরাল ভিডিও

তপ্ত রোদে যখন পুড়ছিল প্রকৃতি, ঠিক তখনই প্রশান্তির পরশ নিয়ে শহরে নেমেছে ঝুম বৃষ্টি। সেই বৃষ্টির ফোঁটায় নিজেকে সিক্ত করতে ভুললেন না ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। তবে এবার কোনো সিনেমার শুটিং বা ক্যামেরার সামনে নয়, একান্ত নিজের ভালো লাগা থেকেই বৃষ্টির সঙ্গে মেতে উঠলেন এই গ্ল্যামারাস অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন পরীমনি। সেটি মুহূর্তেই নেটিজেনদের নজর কাড়ে। ভিডিওতে দেখা যায়, লাল পোশাকে খোলা চুলে বৃষ্টির প্রতিটি ফোঁটা গায়ে মেখে নিচ্ছেন তিনি। কখনও গাড়ির ওপর শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন, আবার কখনও বৃষ্টির শব্দের সঙ্গে নিজেকে পুরোপুরি মিলিয়ে দিচ্ছেন এই অভিনেত্রী।

ভিডিওটির আবহসংগীত আর পরীমনির স্বতঃস্ফূর্ত উপস্থিতি তৈরি করেছে এক মায়াবী পরিবেশ। সিক্ত চুল আর স্বাভাবিক ভঙ্গিতে তার উপস্থিতি মুগ্ধ করেছে ভক্তদের। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে এবং নিচে জমা পড়ে অসংখ্য মন্তব্য।

বিশেষ করে একটি মন্তব্য নজর কাড়ে সবার একজন ভক্ত লেখেন, ‘বৃষ্টি মাখা পরী।’

এই মন্তব্যটিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনেকেই সেই মন্তব্যকে শেয়ার করে পরীমনির এই মুহূর্তকে আরও রোমান্টিকভাবে উপস্থাপন করছেন।

কেউ বলছেন, পরীমনি যেন সত্যিই বৃষ্টির পরী হয়ে ধরা দিয়েছেন, আবার কারও মতে প্রকৃতির এই রূপের মাঝে তিনি খুঁজে পেয়েছেন এক অন্যরকম প্রশান্তি।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow