লালপুরে ব্যবসায়ীর ৩০ হাজার টাকা ও মোবাইল ছিনতাই

নাটোরের লালপুরে অস্ত্রের মুখে আফজাল হোসেন নামে এক বিকাশ ব্যবসায়ীর ৩০ হাজার টাকা ও দুটি মোবাইল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ঈশ্বরদী-বাঘা সড়কের রহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি হায়দার আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বিকাশ ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাইকপাড়া বাজারের বিকাশ ব্যবসায়ী আফজাল হোসেন রাত ১০টার দিকে দোকান থেকে বাড়ি ফিরছিলেন। তার গ্রাম রহিমপুর এলাকায় পৌঁছালে হঠাৎ পেছন থেকে দুজন মোটরসাইকেল আরোহী পথরোধ করে টাকা ও মোবাইল চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এসময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের কোপ দিয়ে আফজালের ব্যাগসহ নগদ ৩০ হাজার টাকা ও দুটি অ্যান্ড্রয়েড ফোন ছিনতাই করে নিয়ে যায়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান এ ব্যাপারে বলেন, বিষয়টি শুনেছি। তবে লিখিত অভিযোগ পাইনি। ঘটনাস্থলে লোক পাঠানো হচ্ছে। রেজাউল করিম রেজা/বিএ

লালপুরে ব্যবসায়ীর ৩০ হাজার টাকা ও মোবাইল ছিনতাই

নাটোরের লালপুরে অস্ত্রের মুখে আফজাল হোসেন নামে এক বিকাশ ব্যবসায়ীর ৩০ হাজার টাকা ও দুটি মোবাইল ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ঈশ্বরদী-বাঘা সড়কের রহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি হায়দার আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বিকাশ ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাইকপাড়া বাজারের বিকাশ ব্যবসায়ী আফজাল হোসেন রাত ১০টার দিকে দোকান থেকে বাড়ি ফিরছিলেন। তার গ্রাম রহিমপুর এলাকায় পৌঁছালে হঠাৎ পেছন থেকে দুজন মোটরসাইকেল আরোহী পথরোধ করে টাকা ও মোবাইল চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান।

এসময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের কোপ দিয়ে আফজালের ব্যাগসহ নগদ ৩০ হাজার টাকা ও দুটি অ্যান্ড্রয়েড ফোন ছিনতাই করে নিয়ে যায়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান এ ব্যাপারে বলেন, বিষয়টি শুনেছি। তবে লিখিত অভিযোগ পাইনি। ঘটনাস্থলে লোক পাঠানো হচ্ছে।

রেজাউল করিম রেজা/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow