লালবাগ বিভাগের ডিসির দায়িত্ব পেলেন তালেবুর রহমান
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ তালেবুর রহমান। তিনি এতদিন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস (এমঅ্যান্ডপিআর) বিভাগে কর্মরত ছিলেন।
বুধবার (২৫ মার্চ) বিকেলে ডিএমপি সদর দপ্তরের ডিসি (সদর দপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ১০ মার্চ এক প্রজ্ঞাপনে লালবাগ বিভাগের ডিসি তারেক মাহমুদকে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়। এরপর থেকে পদটি শূন্য ছিল। নতুন করে সেখানে তালেবুর রহমানকে পদায়ন করা হলো।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ডিএমপির মিডিয়া শাখার ডিসি হিসেবে দায়িত্ব পান তালেবুর রহমান। তবে বর্তমানে মিডিয়া শাখার ডিসি পদে এখনো কোনো কর্মকর্তাকে পদায়ন করা হয়নি।
তালেবুর রহমান ২০০৬ সালে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৩ সালে অতিরিক্ত পুলিশ সুপার এবং ২০১৮ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পান। ডিএমপিতে যোগদানের আগে তিনি পুলিশ সদর দপ্তরে সহকারী মহাপরিদর্শক (এআইজি) হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে

এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি অর্জন করেন।