লালমনিরহাটে বিজিবির অভিযান: সিরাপ ও মোটরসাইকেল জব্দ
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গতকাল ২২ মে ২০২৬ তারিখে ব্যাটালিয়নের আওতাধীন মোগলহাট ও বালারহাট সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মাদক ও মোটরসাইকেলের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৪১ হাজার ৮০০ টাকা। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী থানার বালারহাট এবং রাত সাড়ে নয়টার দিকে লালমনিরহাট সদরের মোগলহাট বিওপির আওতাধীন চওরাটারী এলাকায় দুটি বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। অভিযান চলাকালীন সন্দেহভাজন কিছু ব্যক্তিকে মোটরসাইকেলযোগে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের মোটরসাইকেল ও মালামাল ফেলে দৌড়ে সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৯২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং ২ লাখ ৫ হাজার টাকা মূল্যের একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়। এ বিষয়ে ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, জানান, সীমান্ত সুরক্ষ
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গতকাল ২২ মে ২০২৬ তারিখে ব্যাটালিয়নের আওতাধীন মোগলহাট ও বালারহাট সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মাদক ও মোটরসাইকেলের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৪১ হাজার ৮০০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী থানার বালারহাট এবং রাত সাড়ে নয়টার দিকে লালমনিরহাট সদরের মোগলহাট বিওপির আওতাধীন চওরাটারী এলাকায় দুটি বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। অভিযান চলাকালীন সন্দেহভাজন কিছু ব্যক্তিকে মোটরসাইকেলযোগে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের মোটরসাইকেল ও মালামাল ফেলে দৌড়ে সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৯২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং ২ লাখ ৫ হাজার টাকা মূল্যের একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
What's Your Reaction?