লাশবাহী অ্যাম্বুলেন্স ও ইজিবাইকের সংঘর্ষ, আহত ৭
বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে লাশবাহী একটি অ্যাম্বুলেন্স ও ইজিবাইকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইজিবাইক চালকসহ উভয় যানের অন্তত সাতজন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার টরকী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে এক ব্যক্তির মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সটি বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে টরকী বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় বিপরীতমুখী একটি ইজিবাইকের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং অ্যাম্বুলেন্সের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সাতজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ফায়ার সার্ভিসের টিম লিডার হাফিজুর রহমান জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে কারো অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসীন জানান, দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, মরদেহটি অন্

তিনি বলেন, মরদেহটি অন্য একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে স্বজনদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।