লাহারের বাতাসে ভয়াবহ দূষণ, ঢাকার খবর কী?

শুষ্ক আবহাওয়ার প্রভাব ও বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্বের কারণে প্রতিদিনের মতো আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় উপরের দিকেই রয়েছে রাজধানী ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, সোমবার (২ মার্চ) সকাল ৮টায় বিশ্বের দূষিত শহরের তালিকায় ৯ নম্বরে ঢাকার অবস্থান।  সূচক অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর সকাল ৮টায় ১৫১, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২৮১। দ্বিতীয় অবস্থানে রয়েছে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ (স্কোর ১৮৯)। এছাড়া, ভারতের রাজধানী দিল্লি (স্কোর ১৮৩) ও কলকাতা (স্কোর ১৮৩) রয়েছে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থানে। দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর বাতাসের মানের স্কোর ১৬৫ থেকে ১৭৬-এর মধ্যে। বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। একিউ

লাহারের বাতাসে ভয়াবহ দূষণ, ঢাকার খবর কী?

শুষ্ক আবহাওয়ার প্রভাব ও বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্বের কারণে প্রতিদিনের মতো আজও বিশ্বের দূষিত শহরের তালিকায় উপরের দিকেই রয়েছে রাজধানী ঢাকা।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, সোমবার (২ মার্চ) সকাল ৮টায় বিশ্বের দূষিত শহরের তালিকায় ৯ নম্বরে ঢাকার অবস্থান। 

সূচক অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর সকাল ৮টায় ১৫১, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২৮১। দ্বিতীয় অবস্থানে রয়েছে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ (স্কোর ১৮৯)।

এছাড়া, ভারতের রাজধানী দিল্লি (স্কোর ১৮৩) ও কলকাতা (স্কোর ১৮৩) রয়েছে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থানে।

দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর বাতাসের মানের স্কোর ১৬৫ থেকে ১৭৬-এর মধ্যে।

বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

এমন অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow