লিওনার্দোর ‘হোয়াট হ্যাপেনস অ্যাট নাইট’

নতুন সিনেমার কাজ শুরু করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। সম্প্রতি শেষ হওয়া অস্কারের মঞ্চে দেখা গিয়েছিল লিওনার্দোকে। তখন তার গোঁফ দেখে অনেকেই অবাক হয়েছিলেন। হঠাৎ করেই এ অভিনেতার এমন বিশেষ লুক অনেকটাই আশ্চর্য লাগলেও, এর উত্তর ছিল অজানা। অবশেষে জানা গেল নতুন সিনেমা ‘হোয়াট হ্যাপেনস অ্যাট নাইট’-এর জন্যই এমন লুক নিয়েছিলেন এ অভিনেতা। এটি নির্মাণ করছেন কিংবদন্তি নির্মাতা মার্টিন স্কোরসেসি। দীর্ঘ বিরতির পর অস্কারজয়ী এ নির্মাতা আবারও ‘শাটার আইল্যান্ড’-এর মতো মনস্তাত্ত্বিক হরর বা ভৌতিক ঘরানায় ফিরছেন। এতে লিওনার্দোর সঙ্গে জুটি বাঁধছেন জেনিফার লরেন্স। ‘ডোন্ট লুক আপ’ সিনেমার পর এ জুটিকে আবার একসঙ্গে পর্দায় দেখা যাবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সিনেমার প্রথম ঝলক বা ‘ফার্স্ট লুক’ শেয়ার করা হয়েছে, যেখানে এক হাড়কাঁপানো শীতের মধ্যে তাদের হাতে হাত রেখে হাঁটতে দেখা যায়। পার্শ্ব চরিত্রে আরও আছেন ম্যাডস মিকলসেন ও প্যাট্রিসিয়া ক্লার্কসনের মতো তারকারা। পিটার ক্যামেরনের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত এ সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক আমেরিকান দম্পতিকে ঘিরে। তারা একটি সন্তান দত্তক নেওয়ার জন্য ইউরোপের এক ছোট শহরে ভ্রম

লিওনার্দোর ‘হোয়াট হ্যাপেনস অ্যাট নাইট’
নতুন সিনেমার কাজ শুরু করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। সম্প্রতি শেষ হওয়া অস্কারের মঞ্চে দেখা গিয়েছিল লিওনার্দোকে। তখন তার গোঁফ দেখে অনেকেই অবাক হয়েছিলেন। হঠাৎ করেই এ অভিনেতার এমন বিশেষ লুক অনেকটাই আশ্চর্য লাগলেও, এর উত্তর ছিল অজানা। অবশেষে জানা গেল নতুন সিনেমা ‘হোয়াট হ্যাপেনস অ্যাট নাইট’-এর জন্যই এমন লুক নিয়েছিলেন এ অভিনেতা। এটি নির্মাণ করছেন কিংবদন্তি নির্মাতা মার্টিন স্কোরসেসি। দীর্ঘ বিরতির পর অস্কারজয়ী এ নির্মাতা আবারও ‘শাটার আইল্যান্ড’-এর মতো মনস্তাত্ত্বিক হরর বা ভৌতিক ঘরানায় ফিরছেন। এতে লিওনার্দোর সঙ্গে জুটি বাঁধছেন জেনিফার লরেন্স। ‘ডোন্ট লুক আপ’ সিনেমার পর এ জুটিকে আবার একসঙ্গে পর্দায় দেখা যাবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সিনেমার প্রথম ঝলক বা ‘ফার্স্ট লুক’ শেয়ার করা হয়েছে, যেখানে এক হাড়কাঁপানো শীতের মধ্যে তাদের হাতে হাত রেখে হাঁটতে দেখা যায়। পার্শ্ব চরিত্রে আরও আছেন ম্যাডস মিকলসেন ও প্যাট্রিসিয়া ক্লার্কসনের মতো তারকারা। পিটার ক্যামেরনের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত এ সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক আমেরিকান দম্পতিকে ঘিরে। তারা একটি সন্তান দত্তক নেওয়ার জন্য ইউরোপের এক ছোট শহরে ভ্রমণে যান। কিন্তু সেখানে গিয়ে তারা এক রহস্যময় ও অদ্ভুত জগতের মুখোমুখি হন। সন্তানকে পাওয়ার লড়াইয়ে নামতে গিয়ে তারা নিজেদের সম্পর্ক ও জীবন সম্পর্কেই সন্দিহান হয়ে পড়েন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow