লিখিত রায় প্রকাশের পর উচ্চ আদালতে আপিল: বাদীপক্ষের আইনজীবী

বিয়ে-সংক্রান্ত মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মিকে খালাস দেওয়ার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান। তার দাবি, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পরও আদালত সাক্ষ্য-প্রমাণের যথাযথ মূল্যায়ন করেননি। লিখিত রায় প্রকাশের পর উচ্চ আদালতে আপিল করা হবে বলেও জানিয়েছেন তিনি। বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আলোচিত মামলায় নাসির ও তামিমাকে খালাস দেওয়ার পর প্রতিক্রিয়ায় এসব কথা বলেন ইশরাত হাসান। তিনি বলেন, ২০২১ সালে মামলাটি তার কাছে আনার সময় বাদী রাকিব হাসান আশঙ্কা প্রকাশ করেছিলেন যে অর্থ ও প্রভাবের অভাবে রাকিব বিচার পাবেন না। তখন তিনি আইনজীবী হিসেবে রাকিবকে আশ্বস্ত করেছিলেন যে ঘটনা সত্য হলে আদালতে ন্যায়বিচার পাওয়া সম্ভব। আরও পড়ুন বিয়ে বিতর্ক: খালাস পেলেন নাসির-তামিমা ইশরাত হাসান বলেন, আদালত প্রথমেই মামলাটি আমলে নেননি, বরং তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে পাঠিয়েছিলেন। দীর্ঘ ছয় মাস তদন্ত শেষে পিবিআই অভিযোগের সত্যতা পেয়েছিল বলে দাবি করেন তিনি। এমডিএএ/একিউএফ

লিখিত রায় প্রকাশের পর উচ্চ আদালতে আপিল: বাদীপক্ষের আইনজীবী

বিয়ে-সংক্রান্ত মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মিকে খালাস দেওয়ার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান।

তার দাবি, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পরও আদালত সাক্ষ্য-প্রমাণের যথাযথ মূল্যায়ন করেননি। লিখিত রায় প্রকাশের পর উচ্চ আদালতে আপিল করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আলোচিত মামলায় নাসির ও তামিমাকে খালাস দেওয়ার পর প্রতিক্রিয়ায় এসব কথা বলেন ইশরাত হাসান।

তিনি বলেন, ২০২১ সালে মামলাটি তার কাছে আনার সময় বাদী রাকিব হাসান আশঙ্কা প্রকাশ করেছিলেন যে অর্থ ও প্রভাবের অভাবে রাকিব বিচার পাবেন না। তখন তিনি আইনজীবী হিসেবে রাকিবকে আশ্বস্ত করেছিলেন যে ঘটনা সত্য হলে আদালতে ন্যায়বিচার পাওয়া সম্ভব।

ইশরাত হাসান বলেন, আদালত প্রথমেই মামলাটি আমলে নেননি, বরং তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে পাঠিয়েছিলেন। দীর্ঘ ছয় মাস তদন্ত শেষে পিবিআই অভিযোগের সত্যতা পেয়েছিল বলে দাবি করেন তিনি।

এমডিএএ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow