লিটন-মেহেদীর জরিমানার ‘অংক’ এখনো চূড়ান্ত করেনি বিসিবি

জাতীয় দলের দুই ক্রিকেটার লিটন দাস ও শেখ মেহেদির বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আর্থিক জরিমানার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে জরিমানার পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। বিসিবির একটি সূত্র জাগো নিউজকে জানিয়েছে, আগামী দুই দিনের মধ্যে কমিটির বৈঠকে জরিমানার অঙ্ক চূড়ান্ত করা হবে। সূত্র জানিয়েছে জরিমানার অর্থ ম্যাচ ফি থেকে কাটা হবে নাকি আলাদা অঙ্ক ধার্য করা হবে- সেটিও এখনো চূড়ান্ত হয়নি। তবে সিদ্ধান্ত যাই হোক, সেটি প্রকাশ্যে আনা হবে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালে জাতীয় দলে নিয়মিত সুযোগ না পাওয়া নিয়ে প্রকাশ্যে মন্তব্য করায় শাস্তির মুখে পড়েছেন শেখ মেহেদি। অন্যদিকে, বোর্ডকে অবহিত না করেই দেশের বাইরে যাওয়ার ঘটনায় জবাবদিহি করতে হয়েছে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে। দুই ক্রিকেটারই শৃঙ্খলা কমিটির সামনে হাজির হয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন। শুনানি শেষে তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা আরোপের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসকেডি/এসএএইচ

লিটন-মেহেদীর জরিমানার ‘অংক’ এখনো চূড়ান্ত করেনি বিসিবি

জাতীয় দলের দুই ক্রিকেটার লিটন দাস ও শেখ মেহেদির বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আর্থিক জরিমানার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে জরিমানার পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। বিসিবির একটি সূত্র জাগো নিউজকে জানিয়েছে, আগামী দুই দিনের মধ্যে কমিটির বৈঠকে জরিমানার অঙ্ক চূড়ান্ত করা হবে।

সূত্র জানিয়েছে জরিমানার অর্থ ম্যাচ ফি থেকে কাটা হবে নাকি আলাদা অঙ্ক ধার্য করা হবে- সেটিও এখনো চূড়ান্ত হয়নি। তবে সিদ্ধান্ত যাই হোক, সেটি প্রকাশ্যে আনা হবে না।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালে জাতীয় দলে নিয়মিত সুযোগ না পাওয়া নিয়ে প্রকাশ্যে মন্তব্য করায় শাস্তির মুখে পড়েছেন শেখ মেহেদি। অন্যদিকে, বোর্ডকে অবহিত না করেই দেশের বাইরে যাওয়ার ঘটনায় জবাবদিহি করতে হয়েছে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে।

দুই ক্রিকেটারই শৃঙ্খলা কমিটির সামনে হাজির হয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন। শুনানি শেষে তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা আরোপের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসকেডি/এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow