লিপস্টিকের রং জানিয়ে দেবে আপনার ব্যক্তিত্ব

লিপস্টিক শুধু একটি প্রসাধনী নয়, অনেকের কাছে এটি আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব আর স্টাইলের প্রতীক। কেউ উজ্জ্বল লাল ছাড়া কিছু ভাবতেই পারেন না, কেউ আবার ন্যুড শেডেই স্বাচ্ছন্দ্য খুঁজে পান। আবার এমনও অনেকে আছেন, যাদের ব্যাগে যত লিপস্টিকই থাকুক না কেন, শেষ পর্যন্ত হাত যায় একই ধরনের কয়েকটি রঙে। মনোবিজ্ঞানীদের মতে, মানুষের পছন্দের রং অনেক সময় তার ব্যক্তিত্বের কিছু বৈশিষ্ট্য প্রকাশ করে। যদিও এটি বৈজ্ঞানিকভাবে শতভাগ প্রমাণিত নয়, তবু অনেক ক্ষেত্রেই মানুষের স্বভাবের সঙ্গে প্রিয় লিপস্টিকের রঙের মিল খুঁজে পাওয়া যায়। তাহলে জেনে নেওয়া যাক, আপনার প্রিয় লিপস্টিকের রং কী বলছে আপনার সম্পর্কে। লাল লিপস্টিক আত্মবিশ্বাসী ও সাহসী লুকের প্রতীক বোল্ড রেডে আত্মবিশ্বাসের পরিচয় লাল লিপস্টিকের আবেদন কখনোই পুরোনো হয় না। অনেকেই মনে করেন, এই রং খুব সাহসী বা সবার জন্য নয়। কিন্তু যারা নিয়মিত লাল লিপস্টিক ব্যবহার করেন, তারা সাধারণত আত্মবিশ্বাসী এবং নিজের মত প্রকাশে স্বচ্ছন্দ। তারা অন্যের মতামতকে সম্মান করলেও নিজের পছন্দকে কখনো ছোট করেন না। নতুন চ্যালেঞ্জ নিতে ভয় পান না এবং নিজের উপস্থিতি আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরতে জানেন। চ

লিপস্টিকের রং জানিয়ে দেবে আপনার ব্যক্তিত্ব

লিপস্টিক শুধু একটি প্রসাধনী নয়, অনেকের কাছে এটি আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব আর স্টাইলের প্রতীক। কেউ উজ্জ্বল লাল ছাড়া কিছু ভাবতেই পারেন না, কেউ আবার ন্যুড শেডেই স্বাচ্ছন্দ্য খুঁজে পান। আবার এমনও অনেকে আছেন, যাদের ব্যাগে যত লিপস্টিকই থাকুক না কেন, শেষ পর্যন্ত হাত যায় একই ধরনের কয়েকটি রঙে।

মনোবিজ্ঞানীদের মতে, মানুষের পছন্দের রং অনেক সময় তার ব্যক্তিত্বের কিছু বৈশিষ্ট্য প্রকাশ করে। যদিও এটি বৈজ্ঞানিকভাবে শতভাগ প্রমাণিত নয়, তবু অনেক ক্ষেত্রেই মানুষের স্বভাবের সঙ্গে প্রিয় লিপস্টিকের রঙের মিল খুঁজে পাওয়া যায়। তাহলে জেনে নেওয়া যাক, আপনার প্রিয় লিপস্টিকের রং কী বলছে আপনার সম্পর্কে।

jagoলাল লিপস্টিক আত্মবিশ্বাসী ও সাহসী লুকের প্রতীক

বোল্ড রেডে আত্মবিশ্বাসের পরিচয়

লাল লিপস্টিকের আবেদন কখনোই পুরোনো হয় না। অনেকেই মনে করেন, এই রং খুব সাহসী বা সবার জন্য নয়। কিন্তু যারা নিয়মিত লাল লিপস্টিক ব্যবহার করেন, তারা সাধারণত আত্মবিশ্বাসী এবং নিজের মত প্রকাশে স্বচ্ছন্দ।

তারা অন্যের মতামতকে সম্মান করলেও নিজের পছন্দকে কখনো ছোট করেন না। নতুন চ্যালেঞ্জ নিতে ভয় পান না এবং নিজের উপস্থিতি আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরতে জানেন।

চিয়ারফুল পিঙ্ক কোমল হৃদয়ের মানুষ

গোলাপি লিপস্টিক ভালোবাসেন যারা, তারা সাধারণত প্রাণবন্ত, হাসিখুশি এবং সংবেদনশীল স্বভাবের হন। তারা ছোট ছোট বিষয়েও আনন্দ খুঁজে পান। আবার সহজেই আবেগপ্রবণ হয়ে পড়েন। কাউকে ভালোবাসলে মন খুলে ভালোবাসেন, সম্পর্ককে গুরুত্ব দেন এবং অন্যের অনুভূতির প্রতিও বেশ যত্নশীল থাকেন।

jagoগোলাপি শেড কোমল ও প্রাণবন্ত ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে

শাটল ব্রাউনে শান্ত ও মার্জিত ব্যক্তিত্ব

বাদামি, খয়েরি বা মেরুন শেড যারা বেশি পছন্দ করেন, তারা সাধারণত একটু শান্ত স্বভাবের হন। অতিরিক্ত আলোচনায় থাকতে তারা স্বাচ্ছন্দ্যবোধ করেন না। নিজের কাজ নিজে করতে ভালোবাসেন এবং অযথা নজরের কেন্দ্রবিন্দু হওয়ার চেষ্টা করেন না। তাদের সাজেও থাকে সংযম ও পরিমিতি। আড়ম্বরের চেয়ে মার্জিত সৌন্দর্যই তাদের বেশি টানে।

ক্লাসিক ন্যুডে ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্ব

ন্যুড লিপস্টিক এখন সবচেয়ে জনপ্রিয় শেডগুলোর একটি। যারা এই রং ভালোবাসেন, তারা সাধারণত খুব ভারসাম্যপূর্ণ চিন্তাভাবনার মানুষ।

পরিস্থিতি বুঝে নিজেকে মানিয়ে নিতে পারেন। কখন কথা বলতে হবে, আর কখন চুপ থাকতে হবে-সেটিও তারা ভালো বোঝেন। নিজের স্টাইল সম্পর্কে সচেতন থাকলেও তা কখনো অতিরিক্ত চোখে পড়ার মতো হয় না। এ ধরনের মানুষ অন্যের অনুভূতিও সহজে বুঝতে পারেন এবং সম্পর্কের ক্ষেত্রে বাস্তববাদী হন।

jagoনিজের স্বাচ্ছন্দ্যের রং-ই সবচেয়ে সুন্দর লিপস্টিক

ব্যতিক্রমী রংই সৃজনশীলতার পরিচয়

হলুদ, নীল, সবুজ, বেগুনি কিংবা কালোর মতো অপ্রচলিত লিপস্টিক শেড যারা ব্যবহার করেন, তারা সাধারণত প্রচলিত নিয়মের বাইরে ভাবতে ভালোবাসেন।

নতুন কিছু চেষ্টা করতে ভয় পান না। ফ্যাশন, কাজ কিংবা জীবনের নানা ক্ষেত্রেই তারা পরীক্ষা-নিরীক্ষায় বিশ্বাসী। নিজের আলাদা পরিচয় তৈরি করাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

রং বদলায়, মুডও বদলায়

একটি বিষয় মনে রাখা জরুরি-একজন মানুষের ব্যক্তিত্ব শুধু একটি লিপস্টিকের রং দিয়ে বিচার করা যায় না।

অনেকেই দিনের মুড, পোশাক, অনুষ্ঠান বা ঋতুর ওপর নির্ভর করে লিপস্টিকের শেড বদলে ফেলেন। তাই আজ যে লাল ব্যবহার করছেন, কাল হয়তো ন্যুডই বেছে নেবেন। সেটি স্বাভাবিক।

লিপস্টিকের রং আপনার ব্যক্তিত্ব সম্পর্কে কিছুটা ইঙ্গিত দিতে পারে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি কোন রঙে নিজেকে সবচেয়ে স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাসী মনে করেন। কারণ সবচেয়ে সুন্দর লিপস্টিক সেইটিই, যা ঠোঁটে লাগানোর পর আপনাকে নিজের মতো করে হাসতে শেখায়। আপনার প্রিয় রং যাই হোক না কেন, সেটি যেন আপনার আত্মবিশ্বাস আরও উজ্জ্বল করে তোলে।

সূত্র: ভোগ, টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow