লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে পড়ে নারীর মৃত্যু
রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় লিফট স্থাপনের জন্য রাখা ফাঁকা জায়গায় পড়ে হালিমা কায়সার বকুল (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২২ মার্চ) রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতের ছেলে বাপ্পি গণমাধ্যমকে জানান, রাতে ছাদ থেকে নিচে নামার সময় অসাবধানতাবশত তার মা লিফটের খালি জায়গা দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। তারা ওই ভবনের চতুর্থ তলায় বসবাস করতেন। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে সোমবার সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি ডেমরা থানাকে জানানো হয়েছে।
রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় লিফট স্থাপনের জন্য রাখা ফাঁকা জায়গায় পড়ে হালিমা কায়সার বকুল (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২২ মার্চ) রাতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে বাপ্পি গণমাধ্যমকে জানান, রাতে ছাদ থেকে নিচে নামার সময় অসাবধানতাবশত তার মা লিফটের খালি জায়গা দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। তারা ওই ভবনের চতুর্থ তলায় বসবাস করতেন।
পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে সোমবার সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি ডেমরা থানাকে জানানো হয়েছে।
What's Your Reaction?