লিফটের নিচ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন পাঠানটুলি এলাকায় একটি ভবনের লিফটের নিচ থেকে মাশফিক নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে পুলিশ পাঠানটুলি এলাকার খান বাড়িতে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় লিফটের নিচের অংশ খুলে লাশটি উদ্ধার করে। নিহতের স্বজন ও বন্ধুদের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে মাশফিক (৩৮) বাসা থেকে বের হন। পরে সিসিটিভি ফুটেজে রাত ২টার দিকে তাকে ভবনে প্রবেশ করে লিফটে উপরে উঠতে দেখা যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। শনিবার সকালে ভবনের ১০ তলার লিফটের দরজা ভাঙা অবস্থায় দেখে সন্দেহ হয় বাসিন্দাদের। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে লিফটের নিচে রক্তাক্ত অবস্থায় মাশফিকের মরদেহ পাওয়া যায়। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লিফটের দরজা খুলে মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি জানান, ঘটনাটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা জানতে সিসিটিভি ফুটেজ, আলামত ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বিশ্লেষণ করা হচ্ছে।

লিফটের নিচ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন পাঠানটুলি এলাকায় একটি ভবনের লিফটের নিচ থেকে মাশফিক নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে পুলিশ পাঠানটুলি এলাকার খান বাড়িতে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় লিফটের নিচের অংশ খুলে লাশটি উদ্ধার করে।

নিহতের স্বজন ও বন্ধুদের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে মাশফিক (৩৮) বাসা থেকে বের হন। পরে সিসিটিভি ফুটেজে রাত ২টার দিকে তাকে ভবনে প্রবেশ করে লিফটে উপরে উঠতে দেখা যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

শনিবার সকালে ভবনের ১০ তলার লিফটের দরজা ভাঙা অবস্থায় দেখে সন্দেহ হয় বাসিন্দাদের। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে লিফটের নিচে রক্তাক্ত অবস্থায় মাশফিকের মরদেহ পাওয়া যায়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লিফটের দরজা খুলে মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, ঘটনাটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা জানতে সিসিটিভি ফুটেজ, আলামত ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বিশ্লেষণ করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow