লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, বহু নিহতের শঙ্কা

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্ব উপকূলে ইউরোপগামী অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত  ৫০ জন নিখোঁজ  হয়েছেন। ধারণা করা হচ্ছে, তাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়, নৌকাটিতে নারী ও শিশুসহ প্রায়  ৬০ জন  আরোহী ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  লিবিয়ার পূর্বাঞ্চলীয় কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, মঙ্গলবার  তোব্রুক  উপকূলের কাছে  বারদা দ্বীপের  অদূরে এ দুর্ঘটনা ঘটে। এ সময়  ১০ জন  সাঁতরে দ্বীপে পৌঁছে প্রাণে বাঁচতে সক্ষম হন। নিখোঁজদের উদ্ধারে এখনো তল্লাশি অভিযান চলছে। লিবিয়া দীর্ঘদিন ধরেই ইউরোপে পৌঁছানোর আশায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়া অভিবাসীদের অন্যতম প্রধান যাত্রাপথ। গত মাসেও দেশটির পূর্ব উপকূলে আরেকটি নৌকাডুবির ঘটনায়  ৫১ জন নিহত বা নিখোঁজ হয়েছিলেন। ন্যাটো-সমর্থিত গণঅভ্যুত্থানে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি  ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর থেকে লিবিয়ায় রাজনৈতিক অস্থিরতা অব্যাহত রয়েছে। এর পর থেকেই আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও দারিদ্র্য থেকে পালিয়ে আসা হাজারো মানুষ লিবিয়াকে ইউরোপে যাওয়ার প্রধান ট্রানজিট রুট হি

লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, বহু নিহতের শঙ্কা

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্ব উপকূলে ইউরোপগামী অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত  ৫০ জন নিখোঁজ  হয়েছেন। ধারণা করা হচ্ছে, তাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়, নৌকাটিতে নারী ও শিশুসহ প্রায়  ৬০ জন  আরোহী ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

লিবিয়ার পূর্বাঞ্চলীয় কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, মঙ্গলবার  তোব্রুক  উপকূলের কাছে  বারদা দ্বীপের  অদূরে এ দুর্ঘটনা ঘটে। এ সময়  ১০ জন  সাঁতরে দ্বীপে পৌঁছে প্রাণে বাঁচতে সক্ষম হন। নিখোঁজদের উদ্ধারে এখনো তল্লাশি অভিযান চলছে।

লিবিয়া দীর্ঘদিন ধরেই ইউরোপে পৌঁছানোর আশায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়া অভিবাসীদের অন্যতম প্রধান যাত্রাপথ। গত মাসেও দেশটির পূর্ব উপকূলে আরেকটি নৌকাডুবির ঘটনায়  ৫১ জন নিহত বা নিখোঁজ হয়েছিলেন।

ন্যাটো-সমর্থিত গণঅভ্যুত্থানে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি  ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর থেকে লিবিয়ায় রাজনৈতিক অস্থিরতা অব্যাহত রয়েছে। এর পর থেকেই আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও দারিদ্র্য থেকে পালিয়ে আসা হাজারো মানুষ লিবিয়াকে ইউরোপে যাওয়ার প্রধান ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছেন।

কর্তৃপক্ষের মতে, মানব পাচারকারীরা প্রায়ই অভিবাসীদের ছোট ও অনিরাপদ নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিতে বাধ্য করে। ফলে প্রতিবছর এ বিপজ্জনক যাত্রায় হাজারো মানুষের প্রাণহানি ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow