‘লীগ’ বাদ দিল জাগপা’র ছাত্র সংগঠন
জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা’র ছাত্র সংগঠনের নাম পরিবর্তন করা হয়েছে। ১৯৮০ সাল থেকে ব্যবহৃত ‘জাগপা ছাত্রলীগ’ এখন থেকে ‘জাগপা ছাত্র কাফেলা’ নামে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। মঙ্গলবার (৩ মার্চ) সকালে রাজধানীর পুরানা পল্টনে জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী সংগঠনের সিদ্ধান্ত জাগপার মুখপাত্র রাশেদ প্রধানকে আনুষ্ঠানিকভাবে অবগত করেন। নাম পরিবর্তনের সিদ্ধান্তের ব্যাপারে জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী বলেন, জাগপা ছাত্রলীগ ১৯৮০ সালে মজলুম জননেতা শফিউল আলম প্রধানের হাতে সৃষ্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার ছাত্র সংগঠন হিসেবে পরিচিত। ১৯৯০ এবং ২০২৪-এর গণঅভ্যুত্থানসহ দেশের স্বার্থে ও গণতন্ত্রের লড়াইয়ে জাগপা ছাত্রলীগ সর্বদা বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে ফ্যাসিবাদী আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের কারণে দেশের মানুষের মনে ‘ছাত্রলীগ’ নামের প্রতি এক ধরনের ঘৃণার জন্ম হয়েছে। দেশের মানুষের চিন্তা-চেতনাকে শ্রদ্ধা জানিয়ে জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ জরুরি বৈঠকে মিল
জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা’র ছাত্র সংগঠনের নাম পরিবর্তন করা হয়েছে। ১৯৮০ সাল থেকে ব্যবহৃত ‘জাগপা ছাত্রলীগ’ এখন থেকে ‘জাগপা ছাত্র কাফেলা’ নামে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে রাজধানীর পুরানা পল্টনে জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী সংগঠনের সিদ্ধান্ত জাগপার মুখপাত্র রাশেদ প্রধানকে আনুষ্ঠানিকভাবে অবগত করেন।
নাম পরিবর্তনের সিদ্ধান্তের ব্যাপারে জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী বলেন, জাগপা ছাত্রলীগ ১৯৮০ সালে মজলুম জননেতা শফিউল আলম প্রধানের হাতে সৃষ্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার ছাত্র সংগঠন হিসেবে পরিচিত। ১৯৯০ এবং ২০২৪-এর গণঅভ্যুত্থানসহ দেশের স্বার্থে ও গণতন্ত্রের লড়াইয়ে জাগপা ছাত্রলীগ সর্বদা বলিষ্ঠ ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে ফ্যাসিবাদী আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের কারণে দেশের মানুষের মনে ‘ছাত্রলীগ’ নামের প্রতি এক ধরনের ঘৃণার জন্ম হয়েছে। দেশের মানুষের চিন্তা-চেতনাকে শ্রদ্ধা জানিয়ে জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ জরুরি বৈঠকে মিলিত হয় এবং সংগঠনের নাম থেকে ‘ছাত্রলীগ’ শব্দটি পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে।
What's Your Reaction?