লেওয়ানডস্কির বিদায়ের পর আর্জেন্টাইন স্ট্রাইকারকে নিতে দৌড়ঝাঁপ বার্সার

রবার্ট লেওয়ানডস্কির বিদায়ের পর নতুন স্ট্রাইকার খুঁজছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। সেই খোঁজে ফের আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজকে প্রধান লক্ষ্য বানিয়েছে কাতালান ক্লাবটি। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, চলতি দলবদল মৌসুমেই অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ডকে দলে ভেড়াতে চায় বার্সা। স্প্যানিশ গণমাধ্যম জিজান্তেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকো সম্প্রতি মাদ্রিদে গিয়ে জুলিয়ান আলভারেজের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন। সম্ভাব্য দলবদলের বিষয়টি নিয়েই সেখানে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এদিকে বার্সেলোনা নতুন মৌসুমের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। জাতীয় দলের দায়িত্ব শেষ করে লামিনে ইয়ামাল, পাও কুবার্সিসহ একাধিক ফুটবলার ইতোমধ্যে প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দিয়েছেন। একই সময়ে নতুন স্ট্রাইকার দলে টানার কাজও এগিয়ে নিচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। জুলিয়ান আলভারেজ মুন্দো দেপোর্তিভোর তথ্য অনুযায়ী, জুলিয়ান আলভারেজ এবং তার প্রতিনিধিও অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আগ্রহী। যদিও এই গ্রীষ্মেই চুক্তি সম্পন্ন না-ও হতে পারে, তবু ভবি

লেওয়ানডস্কির বিদায়ের পর আর্জেন্টাইন স্ট্রাইকারকে নিতে দৌড়ঝাঁপ বার্সার

রবার্ট লেওয়ানডস্কির বিদায়ের পর নতুন স্ট্রাইকার খুঁজছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। সেই খোঁজে ফের আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজকে প্রধান লক্ষ্য বানিয়েছে কাতালান ক্লাবটি। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, চলতি দলবদল মৌসুমেই অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ডকে দলে ভেড়াতে চায় বার্সা।

স্প্যানিশ গণমাধ্যম জিজান্তেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকো সম্প্রতি মাদ্রিদে গিয়ে জুলিয়ান আলভারেজের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন। সম্ভাব্য দলবদলের বিষয়টি নিয়েই সেখানে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এদিকে বার্সেলোনা নতুন মৌসুমের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। জাতীয় দলের দায়িত্ব শেষ করে লামিনে ইয়ামাল, পাও কুবার্সিসহ একাধিক ফুটবলার ইতোমধ্যে প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দিয়েছেন। একই সময়ে নতুন স্ট্রাইকার দলে টানার কাজও এগিয়ে নিচ্ছে ক্লাব কর্তৃপক্ষ।

jagonewsজুলিয়ান আলভারেজ

মুন্দো দেপোর্তিভোর তথ্য অনুযায়ী, জুলিয়ান আলভারেজ এবং তার প্রতিনিধিও অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আগ্রহী। যদিও এই গ্রীষ্মেই চুক্তি সম্পন্ন না-ও হতে পারে, তবু ভবিষ্যতেও বার্সেলোনার আগ্রহ অব্যাহত থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আর্জেন্টিনার হয়ে জুলিয়ান আলভারেজ গত কয়েক বছরে নিজেকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বিশ্বকাপজয়ী দলের সদস্য হওয়ার পর সর্বশেষ বিশ্বকাপেও তিনি দলের ফাইনালে ওঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সেই ধারাবাহিক পারফরম্যান্সই তাকে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর অন্যতম আকর্ষণীয় ফরোয়ার্ডে পরিণত করেছে।

তবে এখন পর্যন্ত বার্সেলোনা বা অ্যাটলেটিকো মাদ্রিদ কোনো ক্লাবই সম্ভাব্য এই দলবদল নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। ফলে জুলিয়ান আলভারেজের ভবিষ্যৎ নিয়ে জোর গুঞ্জন থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতেই হবে।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow