লেক্সি লেভিন কে? নেট দুনিয়ায় তাকে নিয়ে কেন এত আলোচনা?

গ্লোবাল কে-পপ ও পপ মিউজিকে অভিষেকের আগেই বড় ধাক্কা খেল হাইব ও গেফেন রেকর্ডসের (HxG) নতুন বৈশ্বিক গার্ল গ্রুপ ‘সেন্ট স্যাটিন’ (SAINT SATINE)। গ্রুপটির অন্যতম জনপ্রিয় সুইডিশ সদস্য ২১ বছর বয়সী লেক্সি লেভিন ব্যান্ডের আনুষ্ঠানিক অভিষেকের আগেই আকস্মিক বিদায় নিয়েছেন। সোমবার (১৩ জুলাই) যৌথভাবে সেন্ট স্যাটিনের অফিসিয়াল ওয়েভসাইট উইভার্স (Weverse) ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দেয় এইচএক্সজি। উইভার্সে দেওয়া এক বিবৃতিতে এইচএক্সজি লেখে, সেন্ট স্যাটিনের প্রতি আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। গ্রুপের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে লেক্সির সঙ্গে দীর্ঘ ও পুঙ্খানুপুঙ্খ আলোচনার পর, উভয় পক্ষই পারস্পরিক সম্মতির ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। লেক্সি আর সেন্ট স্যাটিন বা এইচএক্সজি-এর অংশ হিসেবে থাকছেন না। তবে আমরা তার ভবিষ্যৎ দিনগুলোর জন্য আন্তরিক শুভকামনা জানাই। লেক্সি লেভিনের নিজস্ব ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবি কেন গ্রুপ ছাড়লেন লেক্সি? গ্রুপ ছাড়ার খবরটি নিশ্চিত হওয়ার পরপরই লেক্সি লেভিন তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে একটি আবেগঘন বার্তা শেয়ার করেন। সেখানে তিনি দল ছাড়ার প

লেক্সি লেভিন কে? নেট দুনিয়ায় তাকে নিয়ে কেন এত আলোচনা?

গ্লোবাল কে-পপ ও পপ মিউজিকে অভিষেকের আগেই বড় ধাক্কা খেল হাইব ও গেফেন রেকর্ডসের (HxG) নতুন বৈশ্বিক গার্ল গ্রুপ ‘সেন্ট স্যাটিন’ (SAINT SATINE)। গ্রুপটির অন্যতম জনপ্রিয় সুইডিশ সদস্য ২১ বছর বয়সী লেক্সি লেভিন ব্যান্ডের আনুষ্ঠানিক অভিষেকের আগেই আকস্মিক বিদায় নিয়েছেন।

সোমবার (১৩ জুলাই) যৌথভাবে সেন্ট স্যাটিনের অফিসিয়াল ওয়েভসাইট উইভার্স (Weverse) ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা দেয় এইচএক্সজি।

উইভার্সে দেওয়া এক বিবৃতিতে এইচএক্সজি লেখে, সেন্ট স্যাটিনের প্রতি আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। গ্রুপের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে লেক্সির সঙ্গে দীর্ঘ ও পুঙ্খানুপুঙ্খ আলোচনার পর, উভয় পক্ষই পারস্পরিক সম্মতির ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। লেক্সি আর সেন্ট স্যাটিন বা এইচএক্সজি-এর অংশ হিসেবে থাকছেন না। তবে আমরা তার ভবিষ্যৎ দিনগুলোর জন্য আন্তরিক শুভকামনা জানাই।

লেক্সি লেভিনের নিজস্ব ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবি

কেন গ্রুপ ছাড়লেন লেক্সি?

গ্রুপ ছাড়ার খবরটি নিশ্চিত হওয়ার পরপরই লেক্সি লেভিন তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে একটি আবেগঘন বার্তা শেয়ার করেন। সেখানে তিনি দল ছাড়ার পেছনের মূল কারণ হিসেবে কাজের ধরণ ও চিন্তাভাবনার অমিলকে নির্দেশ করেছেন।

লেক্সি তার বার্তায় লেখেন, আমি যখন ‘প্রজেক্ট সেন্ট স্যাটিন’-এ যোগ দিয়েছিলাম, তখন সত্যিই বিশ্বাস করেছিলাম যে এটিই আমার জন্য সঠিক জায়গা। তবে মন খারাপ হলেও আমি এটা মেনে নিয়েছি যে, জীবনের সবকিছু আগে থেকে নির্ধারিত থাকে না। পুরো টিমের প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা রয়েছে, তবে আমাদের কাজের ও পরিচালনার পদ্ধতি ভিন্ন ছিল, যা একেবারেই স্বাভাবিক।

তিনি বাকি তিন সদস্য- এমিলি, সামারা ও সাকুরাকে তার ‘চিরকালের বোন’ বলে সম্বোধন করেন ও ভক্তদের তাদের পাশে থাকার অনুরোধ জানান। একই সঙ্গে তিনি ভক্তদের আশ্বস্ত করে বলেন, আমি এখনই থেমে যাইনি। আমার অভিষেক হয়তো আপনাদের ভাবনার চেয়ে একটু ভিন্নভাবে হতে পারে, তাই চোখ রাখুন।

এটিই প্রথম নয়: ড্রিম একাডেমির অতীত ইতিহাস

লেক্সির এই আকস্মিক দল ছাড়ার সিদ্ধান্ত ভক্তদের চমকে দিলেও, যারা তাকে দীর্ঘদিন ধরে অনুসরন করছেন তাদের জন্য এটি একেবারে নতুন নয়। এর আগে ২০২৩ সালে হাইব ও গেফেন রেকর্ডসের যৌথ রিয়েলিটি শো ‘দ্য ডেবিউ: ড্রিম একাডেমি’-তে অংশ নিয়েছিলেন লেক্সি। সে সময় তৃতীয় ও চূড়ান্ত মিশনের ঠিক আগে তিনি প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নেন। এই ‘দ্য ডেবিউ: ড্রিম একাডেমি’থেকেই পরে জনপ্রিয় গ্রুপ ‘ক্যাটসআই’ গঠিত হয়।

তখন লেক্সি জানিয়েছিলেন, তীব্র প্রতিযোগিতামূলক পরিবেশের চেয়ে মিউজিক প্রোডাকশন ও গান লেখার মতো পর্দার পেছনের কাজেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। ফলে ভক্তদের একটি বড় অংশের ধারণা, প্রথাগত কে-পপ আইডল সিস্টেমের তীব্র মানসিক চাপের চেয়ে নিজের সৃজনশীল স্বাধীনতা ও লক্ষ্যকে প্রাধান্য দিতেই লেক্সি এবারও একই পথ বেছে নিলেন।

তিন সদস্য নিয়ে এগিয়ে যাবে সেন্ট স্যাটিন

২০২৫ সালের আগস্টে ‘প্রেলুড’ (Prelude) প্রজেক্টের অধীনে এমিলি ও সামারার সঙ্গে লেক্সিকে সেন্ট স্যাটিনের তৃতীয় সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছিল। পরে জাপানি রিয়েলিটি শো ‘ওয়ার্ল্ড স্কাউট: দ্য ফাইনাল পিস’-এর মাধ্যমে সাকুরা দলটির চতুর্থ সদস্য হিসেবে যোগ দেন।

এরই মধ্যে গ্রুপটি তাদের প্রাক-অভিষেক সিঙ্গেল ‘পার্টি বিফোর দ্য পার্টি (PARTY b4 the PARTY) ও ‘উই রাইড (WE RIDE)’ রিলিজ করে শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলেছে। লেক্সি লেভিনের বিদায়ের পর সেন্ট স্যাটিন এখন তিন সদস্য (এমিলি-যুক্তরাষ্ট্র, সামারা-ব্রাজিল ও সাকুরা-জাপান) নিয়ে ত্রয়ী হিসেবে ২০২৬ সালের শেষ নাগাদ তাদের আনুষ্ঠানিক অভিষেকের প্রস্তুতি চালিয়ে যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টাইমস, লাইফ স্টাইল ইনকোয়ারার

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow