লেবানন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের সময়সূচি চায় ইরান
লেবাননের দখলকৃত অঞ্চল থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের জন্য একটি সুস্পষ্ট সময়সূচি নির্ধারণের আহ্বান জানিয়েছে ইরান। দেশটি বলেছে, স্থায়ী শান্তি চুক্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এটি একটি অপরিহার্য শর্ত। রোববার (২৮ জুন) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। তিনি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি এবং ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের (এমওইউ) প্রথম ধারা বাস্তবায়ন প্রসঙ্গে কথা বলছিলেন। বাঘাই বলেন, ইরান দীর্ঘদিন ধরে লেবাননের সার্বভৌমত্বের প্রতি তার অবস্থান স্পষ্ট করে আসছে। তিনি উল্লেখ করেন, লেবাননের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং দেশটির সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা যেকোন স্থায়ী শান্তি চুক্তির মৌলিক শর্ত। তিনি আরও বলেন, ইরানের এই অবস্থান জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির ওপর ভিত্তি করে গঠিত। লেবাননের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান ছাড়া কোনো চুক্তিই টেকসই হতে পারে না। বাঘাই জানান, ৮ এপ্রিলের যুদ্ধবিরতি এবং ১৮ জুনের সমঝোতা স্মারক উভয় ক
লেবাননের দখলকৃত অঞ্চল থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের জন্য একটি সুস্পষ্ট সময়সূচি নির্ধারণের আহ্বান জানিয়েছে ইরান। দেশটি বলেছে, স্থায়ী শান্তি চুক্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এটি একটি অপরিহার্য শর্ত।
রোববার (২৮ জুন) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। তিনি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি এবং ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের (এমওইউ) প্রথম ধারা বাস্তবায়ন প্রসঙ্গে কথা বলছিলেন।
বাঘাই বলেন, ইরান দীর্ঘদিন ধরে লেবাননের সার্বভৌমত্বের প্রতি তার অবস্থান স্পষ্ট করে আসছে। তিনি উল্লেখ করেন, লেবাননের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং দেশটির সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা যেকোন স্থায়ী শান্তি চুক্তির মৌলিক শর্ত।
তিনি আরও বলেন, ইরানের এই অবস্থান জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির ওপর ভিত্তি করে গঠিত। লেবাননের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান ছাড়া কোনো চুক্তিই টেকসই হতে পারে না।
বাঘাই জানান, ৮ এপ্রিলের যুদ্ধবিরতি এবং ১৮ জুনের সমঝোতা স্মারক উভয় ক্ষেত্রেই ইরানের অবস্থান একই ছিল।
তিনি বলেন, ইরান শুরু থেকেই লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধকে মূল শর্ত হিসেবে বিবেচনা করে আসছে এবং এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে।
তিনি যুক্তরাষ্ট্রের প্রতিও আহ্বান জানান, যাতে ওয়াশিংটন তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ইসরায়েলকে লেবাননে সব ধরনের আগ্রাসন বন্ধে বাধ্য করে।
প্রসঙ্গত, ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে ১৪ দফা একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার লক্ষ্য সীমান্ত অঞ্চলে দীর্ঘদিনের সংঘাত নিরসন।
লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ২৪৬ জন নিহত এবং ১২ হাজার ১৯০ জন আহত হয়েছেন।
What's Your Reaction?