লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা। রোববার (১৪ জুন) ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদপ্তরের কর্মকর্তা সারদার আসাদি বলেন, বৈরুতের দক্ষিণ উপশহরে চালানো ইসরায়েলি হামলা কোনোভাবেই উপেক্ষিত থাকবে না। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনাকে তিনি বলেন, নিঃসন্দেহে এই অপরাধের জবাব দেওয়া হবে। খাতাম আল-আম্বিয়া সদরদপ্তর ইরানের সশস্ত্র বাহিনীর যৌথ কেন্দ্রীয় কমান্ড হিসেবে দায়িত্ব পালন এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী এবং নিয়মিত সেনাবাহিনীর কার্যক্রম তদারকি করে। এদিকে লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়াহ এলাকায় ইসরায়েলি হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি বলেছেন, সাম্প্রতিক এই হামলা আবারও প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্র হয় তার প্রতিশ্রুতি বাস্তবায়নের রাজনৈতিক সদিচ্ছা রাখে না, নয়তো তা বাস্তবায়নের সক্ষমতা তাদের নেই। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গালিবাফ বলেন, ইসরায়েলকে সবুজ সংকেত দিয়ে কোনো পক্ষই ছাড় আদায় করতে পারবে না। ভাল

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সামরিক বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

রোববার (১৪ জুন) ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদপ্তরের কর্মকর্তা সারদার আসাদি বলেন, বৈরুতের দক্ষিণ উপশহরে চালানো ইসরায়েলি হামলা কোনোভাবেই উপেক্ষিত থাকবে না।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনাকে তিনি বলেন, নিঃসন্দেহে এই অপরাধের জবাব দেওয়া হবে।

খাতাম আল-আম্বিয়া সদরদপ্তর ইরানের সশস্ত্র বাহিনীর যৌথ কেন্দ্রীয় কমান্ড হিসেবে দায়িত্ব পালন এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী এবং নিয়মিত সেনাবাহিনীর কার্যক্রম তদারকি করে।

এদিকে লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়াহ এলাকায় ইসরায়েলি হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি বলেছেন, সাম্প্রতিক এই হামলা আবারও প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্র হয় তার প্রতিশ্রুতি বাস্তবায়নের রাজনৈতিক সদিচ্ছা রাখে না, নয়তো তা বাস্তবায়নের সক্ষমতা তাদের নেই।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গালিবাফ বলেন, ইসরায়েলকে সবুজ সংকেত দিয়ে কোনো পক্ষই ছাড় আদায় করতে পারবে না। ভালো পুলিশ ও খারাপ পুলিশের পুরোনো কৌশল এখন আর কার্যকর হবে না।

তিনি আরও বলেন, যদি প্রতিশ্রুতি বাস্তবায়নের ইচ্ছা ও সক্ষমতাই না থাকে, তাহলে আলোচনার পথ অব্যাহত রাখার কথা বলার কোনো অর্থ হয় না।

সূত্র : আল জাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow