লেবাননের অর্ধেকের বেশি মানুষ মানবিক সহায়তার ওপর নির্ভরশীল
লেবাননে চলমান ইসরায়েলি হামলার মধ্যে দেশটির অর্ধেকেরও বেশি জনগণ এখন মানবিক সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।
বৈরুতে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাদজা লাহবিব সাংবাদিকদের বলেন, বর্তমানে লেবাননের প্রায় ৫৮ লাখ জনসংখ্যার মধ্যে ৩০ লাখেরও বেশি মানুষ টিকে থাকার জন্য মানবিক সহায়তার ওপর নির্ভর করছেন।
তিনি জানান, গত ২ মার্চ থেকে শুরু হওয়া সংঘাতের পর থেকে ২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়ন লেবাননের জন্য ১০ কোটি ইউরো সহায়তা দিয়েছে। এছাড়া মানবিক ত্রাণ নিয়ে ছয়টি বিমান পাঠানো হয়েছে এবং শনিবার আরও একটি বিমান পৌঁছানোর কথা রয়েছে।
লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মার্চের শুরু থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে ২ হাজার ৭০০ এর বেশি মানুষ নিহত হয়েছেন এবং অন্তত ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১৭ এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতির পরও বহু মানুষ নিহত হয়েছেন।
এদিকে, ইসরায়েলি বাহিনী এখনো দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা দখল করে রেখেছে এবং সেখানে পুরোপুরি ধ্বং
লেবাননে চলমান ইসরায়েলি হামলার মধ্যে দেশটির অর্ধেকেরও বেশি জনগণ এখন মানবিক সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।
বৈরুতে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাদজা লাহবিব সাংবাদিকদের বলেন, বর্তমানে লেবাননের প্রায় ৫৮ লাখ জনসংখ্যার মধ্যে ৩০ লাখেরও বেশি মানুষ টিকে থাকার জন্য মানবিক সহায়তার ওপর নির্ভর করছেন।
তিনি জানান, গত ২ মার্চ থেকে শুরু হওয়া সংঘাতের পর থেকে ২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়ন লেবাননের জন্য ১০ কোটি ইউরো সহায়তা দিয়েছে। এছাড়া মানবিক ত্রাণ নিয়ে ছয়টি বিমান পাঠানো হয়েছে এবং শনিবার আরও একটি বিমান পৌঁছানোর কথা রয়েছে।
লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মার্চের শুরু থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে ২ হাজার ৭০০ এর বেশি মানুষ নিহত হয়েছেন এবং অন্তত ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১৭ এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতির পরও বহু মানুষ নিহত হয়েছেন।
এদিকে, ইসরায়েলি বাহিনী এখনো দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা দখল করে রেখেছে এবং সেখানে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে বহু গ্রাম।