লেবাননের হামলার ভয়ে ধর্মীয় উৎসব বাতিল করল ইসরায়েল  

ইসরায়েলের বৃহৎ ধর্মীয় সমাবেশ ‘লাগ ও’মের’ অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সীমান্তে লেবাননের পাল্টা হামলা শুরু হওয়ায় রোববার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।     সোমবার (২৭ এপ্রিল) প্রেস টিভির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের উত্তরাঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দখলকৃত অঞ্চলে নতুন বিধিনিষেধ জারি করে দেশটির হোম ফ্রন্ট কমান্ড (এইচএফসি)। এতে সীমান্তবর্তী এলাকাসহ মেরন, বার ইয়োখাই, ওর হাগানুজ ও সাফসুফা এলাকায় ১,৫০০ জনের বেশি জনসমাগম নিষিদ্ধ করা হয়। নির্দেশনাগুলো স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১০টা থেকে কার্যকর হয়ে সোমবার রাত ৮টা পর্যন্ত বহাল থাকবে।  প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, ৫ মে নির্ধারিত মাউন্ট মেরনে ঐতিহ্যবাহী ‘লাগ ও’মের’ উদ্‌যাপন এবার আগের মতো বড় পরিসরে হবে না। বরং সীমিত পরিসরে প্রতীকীভাবে পালন করা হবে। বিবৃতিতে বলা হয়, লেবাননের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতি, সীমান্তের নিকটবর্তী অবস্থান, রকেট হামলার আশঙ্কা এবং বিপুলসংখ্যক মানুষের দ্রুত সরিয়ে নেওয়ার জটিলতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  ইসরায়েলি কর্মকর্ত

লেবাননের হামলার ভয়ে ধর্মীয় উৎসব বাতিল করল ইসরায়েল  

ইসরায়েলের বৃহৎ ধর্মীয় সমাবেশ ‘লাগ ও’মের’ অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সীমান্তে লেবাননের পাল্টা হামলা শুরু হওয়ায় রোববার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।    

সোমবার (২৭ এপ্রিল) প্রেস টিভির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের উত্তরাঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দখলকৃত অঞ্চলে নতুন বিধিনিষেধ জারি করে দেশটির হোম ফ্রন্ট কমান্ড (এইচএফসি)। এতে সীমান্তবর্তী এলাকাসহ মেরন, বার ইয়োখাই, ওর হাগানুজ ও সাফসুফা এলাকায় ১,৫০০ জনের বেশি জনসমাগম নিষিদ্ধ করা হয়।

নির্দেশনাগুলো স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১০টা থেকে কার্যকর হয়ে সোমবার রাত ৮টা পর্যন্ত বহাল থাকবে। 

প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, ৫ মে নির্ধারিত মাউন্ট মেরনে ঐতিহ্যবাহী ‘লাগ ও’মের’ উদ্‌যাপন এবার আগের মতো বড় পরিসরে হবে না। বরং সীমিত পরিসরে প্রতীকীভাবে পালন করা হবে।

বিবৃতিতে বলা হয়, লেবাননের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতি, সীমান্তের নিকটবর্তী অবস্থান, রকেট হামলার আশঙ্কা এবং বিপুলসংখ্যক মানুষের দ্রুত সরিয়ে নেওয়ার জটিলতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ইসরায়েলি কর্মকর্তারা এর আগেই শুক্রবার অনুষ্ঠান সংশ্লিষ্ট প্রস্তুতি বন্ধ রাখার নির্দেশ দেন। তারা জানান, বর্তমান পরিস্থিতিতে হাজার হাজার মানুষের সমাগম নিরাপদ নয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow