লোডশেডিংয়ের ক্ষোভে বিদ্যুৎ কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
চাঁদপুরের ফরিদগঞ্জে বিদ্যুতের ঘনঘন লোডশেডিং ও অতিরিক্ত বিলকে কেন্দ্র করে উত্তেজনার জেরে পল্লী বিদ্যুতের এক কর্মীকে তুলে নিয়ে মারধর এবং টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে মামলা করেছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার উত্তর ধানুয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত কর্মী মো. আব্দুল কাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তর ধানুয়া এলাকায় বিদ্যুৎ লাইনের ত্রুটি মেরামত শেষে ফরিদগঞ্জ উপকেন্দ্র-১ এ ফিরছিলেন লাইনম্যান ইব্রাহীম ও আব্দুল কাদের। এ সময় একদল লোক উপকেন্দ্রে প্রবেশ করে তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। পরে আব্দুল কাদেরকে জোর করে একটি স্থানে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা তার কাছ থেকে ২৩ হাজার ৫০০ টাকা নিয়ে নেয় এবং ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে ফেলে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। ঘটনার পর ধানুয়া গ্রামের জাফর মিজি, ফারুক পাটোয়ারী ও জসিমসহ কয়েকজনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও অজ্ঞাতনামা কয়েকজনকে
চাঁদপুরের ফরিদগঞ্জে বিদ্যুতের ঘনঘন লোডশেডিং ও অতিরিক্ত বিলকে কেন্দ্র করে উত্তেজনার জেরে পল্লী বিদ্যুতের এক কর্মীকে তুলে নিয়ে মারধর এবং টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে মামলা করেছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার উত্তর ধানুয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত কর্মী মো. আব্দুল কাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তর ধানুয়া এলাকায় বিদ্যুৎ লাইনের ত্রুটি মেরামত শেষে ফরিদগঞ্জ উপকেন্দ্র-১ এ ফিরছিলেন লাইনম্যান ইব্রাহীম ও আব্দুল কাদের। এ সময় একদল লোক উপকেন্দ্রে প্রবেশ করে তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। পরে আব্দুল কাদেরকে জোর করে একটি স্থানে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা তার কাছ থেকে ২৩ হাজার ৫০০ টাকা নিয়ে নেয় এবং ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে ফেলে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
ঘটনার পর ধানুয়া গ্রামের জাফর মিজি, ফারুক পাটোয়ারী ও জসিমসহ কয়েকজনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও অজ্ঞাতনামা কয়েকজনকেও আসামি করা হয়েছে।
তবে স্থানীয়দের দাবি, কয়েক দিন ধরে এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকা এবং তুলনামূলক বেশি বিল আসায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। অভিযোগ জানানো হলেও কার্যকর সমাধান না পাওয়ায় ক্ষোভ বাড়তে থাকে।
ফরিদগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সাইফুল আলম বলেন, বিদ্যুৎ উপকেন্দ্রের ভেতরের যন্ত্রপাতি অত্যন্ত স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ। সেখানে অনুমতি ছাড়া প্রবেশ করা এবং দায়িত্ব পালনরত কর্মীদের ওপর হামলা চালানো গুরুতর অপরাধ। ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পর মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
What's Your Reaction?