শত শত ড্রোন-ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি বাহরাইনের
ইরানের ছোড়া শত শত ড্রোন ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে বাহরাইন। দেশটি জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাহরাইনের দিকে লক্ষ্য করে ছোড়া বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে।
শুক্রবার (০৬ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাহরাইন ডিফেন্স ফোর্সের (বিডিএফ) জেনারেল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরান থেকে ছোড়া মোট ৭৮টি ক্ষেপণাস্ত্র ও ১৪৩টি ড্রোন ধ্বংস করা হয়েছে। তারা এসব হামলাকে বিশ্বাসঘাতকতামূলক আক্রমণ হিসেবে উল্লেখ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধারাবাহিকভাবে হামলা প্রতিহত করছে এবং দেশের আকাশসীমা সুরক্ষিত রাখতে সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক থাকার এবং অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।
বাহরাইন আরও অভিযোগ করেছে, বেসামরিক স্থাপনা ও ব্যক্তিগত সম্পত্তিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো আন্তর্জাতিক মানবিক আইন ও জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন।
এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে কোনো যুদ্ধজাহাজ ধ্বংস হলো। শ্রীলঙ্
ইরানের ছোড়া শত শত ড্রোন ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে বাহরাইন। দেশটি জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাহরাইনের দিকে লক্ষ্য করে ছোড়া বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে।
শুক্রবার (০৬ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাহরাইন ডিফেন্স ফোর্সের (বিডিএফ) জেনারেল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরান থেকে ছোড়া মোট ৭৮টি ক্ষেপণাস্ত্র ও ১৪৩টি ড্রোন ধ্বংস করা হয়েছে। তারা এসব হামলাকে বিশ্বাসঘাতকতামূলক আক্রমণ হিসেবে উল্লেখ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধারাবাহিকভাবে হামলা প্রতিহত করছে এবং দেশের আকাশসীমা সুরক্ষিত রাখতে সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক থাকার এবং অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।
বাহরাইন আরও অভিযোগ করেছে, বেসামরিক স্থাপনা ও ব্যক্তিগত সম্পত্তিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো আন্তর্জাতিক মানবিক আইন ও জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন।
এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে কোনো যুদ্ধজাহাজ ধ্বংস হলো। শ্রীলঙ্কার কাছে ভারত মহাসাগরে গত বুধবার মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা তলিয়ে গেছে।
পেন্টাগন এখন পর্যন্ত হামলাকারী সাবমেরিনটির নাম প্রকাশ করেনি। ওই দিন সকালে প্রতিরক্ষা দপ্তর একটি ভিডিও প্রকাশ করে, সেখানে দেখা যায় ইরানের যুদ্ধজাহাজটির পেছনের অংশে একটি টর্পেডো আঘাত হানছে। হামলায় যুদ্ধজাহাজটির মূল কাঠামো দ্বিখণ্ডিত হয়ে যায়।
শ্রীলঙ্কার কর্মকর্তারা জানিয়েছেন, তারা ৩২ ইরানি নাবিককে উদ্ধার করেছেন। জাহাজটিতে ১৮০ ক্রু ছিল বলে ধারণা করা হচ্ছে।
ইউএস নেভি হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ কমান্ডের তথ্যমতে, সর্বশেষ ১৯৪৫ সালের ১৪ আগস্ট মার্কিন সাবমেরিন ইউএসএস টর্স্ক থেকে শত্রুপক্ষের জাহাজে টর্পেডো ছোড়া হয়েছিল। তখন সেই আঘাতে জাপানের একটি ৭৫০ টনের জাহাজ ডুবে গিয়েছিল।