শত শত রাজনৈতিক বন্দিকে ক্ষমা করল ভেনেজুয়েলা

শত শত রাজনৈতিক বন্দিকে ক্ষমা করে দিয়েছে ভেনেজুয়েলা। দেশটির এক আইন প্রণেতা জানিয়েছেন, ভেনেজুয়েলায় সাম্প্রতিক এক ঐতিহাসিক সিদ্ধান্তে ৩৭৯ জন রাজনৈতিক বন্দিকে ক্ষমা ঘোষণা করা হয়েছে। নতুন আইন প্রণয়নের পর এ ঘোষণা সামনে এসেছে।  শনিবার (২১ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলি বৃহস্পতিবার ঐকমত্যে এই ক্ষমা আইন গ্রহণ করে। এই আইনের আওতায় ৩৭৯ বন্দিকে ‘আজ রাত থেকে আগামীকাল সকালের’ মধ্যে মুক্তি ও ক্ষমা করা হবে বলে অ্যাসেম্বলি সদস্য জর্জ আরেআজা টেলিভিশনে এক সাক্ষাৎকারে জানান। সরকারি আইন অনুযায়ী, সর্বোচ্চ সংশ্লিষ্ট আদালতে ক্ষমা জারি করার অনুরোধ ইতোমধ্যেই সরকারি অফিস থেকে দাখিল করা হয়েছে। বন্দিরা দ্রুতই মুক্তি পাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই আইন বিরোধীদের শিগ্‌গিরই আরও রাজনৈতিক বন্দির মুক্তি হতে পারে বলে আশা জাগিয়েছে। তবে বহিরাগত শক্তির বিরুদ্ধে ‘সশস্ত্র বা জোরপূর্বক কর্মকাণ্ডে’ জড়িতদের মতো কিছু অপরাধ থেকে এই ক্ষমা আইন স্পষ্টভাবে বাদ রাখা হয়েছে। এর ফলে বন্দি মুক্তি পাবেন না।  আইনটি নাগরিক অ

শত শত রাজনৈতিক বন্দিকে ক্ষমা করল ভেনেজুয়েলা

শত শত রাজনৈতিক বন্দিকে ক্ষমা করে দিয়েছে ভেনেজুয়েলা। দেশটির এক আইন প্রণেতা জানিয়েছেন, ভেনেজুয়েলায় সাম্প্রতিক এক ঐতিহাসিক সিদ্ধান্তে ৩৭৯ জন রাজনৈতিক বন্দিকে ক্ষমা ঘোষণা করা হয়েছে। নতুন আইন প্রণয়নের পর এ ঘোষণা সামনে এসেছে। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলি বৃহস্পতিবার ঐকমত্যে এই ক্ষমা আইন গ্রহণ করে। এই আইনের আওতায় ৩৭৯ বন্দিকে ‘আজ রাত থেকে আগামীকাল সকালের’ মধ্যে মুক্তি ও ক্ষমা করা হবে বলে অ্যাসেম্বলি সদস্য জর্জ আরেআজা টেলিভিশনে এক সাক্ষাৎকারে জানান।

সরকারি আইন অনুযায়ী, সর্বোচ্চ সংশ্লিষ্ট আদালতে ক্ষমা জারি করার অনুরোধ ইতোমধ্যেই সরকারি অফিস থেকে দাখিল করা হয়েছে। বন্দিরা দ্রুতই মুক্তি পাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই আইন বিরোধীদের শিগ্‌গিরই আরও রাজনৈতিক বন্দির মুক্তি হতে পারে বলে আশা জাগিয়েছে। তবে বহিরাগত শক্তির বিরুদ্ধে ‘সশস্ত্র বা জোরপূর্বক কর্মকাণ্ডে’ জড়িতদের মতো কিছু অপরাধ থেকে এই ক্ষমা আইন স্পষ্টভাবে বাদ রাখা হয়েছে। এর ফলে বন্দি মুক্তি পাবেন না। 

আইনটি নাগরিক অধিকারের জন্য একটি বড় পদক্ষেপ বলে সরকারের জানিয়েছে সরকার। তবে কিছু নাগরিক অধিকার সংগঠন ও বিরোধী দলের নেতারা বলছেন, ক্ষমা পেতে আইনি প্রক্রিয়া প্রয়োজন হওয়ায় তা স্বয়ংক্রিয় মুক্তি নয়। এছাড়া সত্যিকারের রাজনৈতিক বন্দিদের মুক্তি দেয়ার জন্য এখনো অনেক কাজ বাকি আছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow