শত্রুতার জেরে বিষ খাওয়ানোর অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পূর্বশত্রুতার জেরে মারধর ও জোরপূর্বক বিষ জাতীয় পদার্থ খাওয়ানোর অভিযোগে শেখ ইউসুফ আলী নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় দুদিন পর মারা গেছেন বলে নিহতের পরিবারের দাবি। তবে এ ঘটনায় সংবাদ লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করেননি তারা। সোমবার (৩ আগস্ট) রাত ৩টা ৪০ মিনিটে মারা যান তিনি। শেখ ইউসুফ আলী (৫৬) গাজিরটেক ইউনিয়নের চর অমরাপুর গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, শেখ ইউসুফ আলী গত ১ আগস্ট রাতের দিকে চর হাজীগঞ্জ বাজারে চা পান করতে যান। রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে সজিব প্রামাণিক নামে এক ব্যক্তি শামীম হোসেন কথা বলবেন বলে তাকে ডেকে নিয়ে যান। পরে রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে রহমান প্রামাণিকের ডাঙ্গী এলাকার খৈইতলা বালুর মাঠে নিয়ে গেলে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া কয়েকজন তার ওপর হামলা চালায় বলে পরিবারের অভিযোগ। নিহতের স্ত্রী ডালিয়া বেগম বলেন, শামীম হোসেন লাঠি দিয়ে ইউসুফ আলীর মাথায় আঘাত করেন। পরে অন্যরা কিল-ঘুষি, লাথি ও নখের আঁচড়ে তাকে আহত করে। একপর্যায়ে কয়েকজন তাকে চেপে ধরে রাখলে প্রধান অভিযুক্ত তার মুখে জোরপূর্বক ঘাস মারার ওষুধ ঢেলে দেন

শত্রুতার জেরে বিষ খাওয়ানোর অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পূর্বশত্রুতার জেরে মারধর ও জোরপূর্বক বিষ জাতীয় পদার্থ খাওয়ানোর অভিযোগে শেখ ইউসুফ আলী নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় দুদিন পর মারা গেছেন বলে নিহতের পরিবারের দাবি। তবে এ ঘটনায় সংবাদ লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করেননি তারা।

সোমবার (৩ আগস্ট) রাত ৩টা ৪০ মিনিটে মারা যান তিনি। শেখ ইউসুফ আলী (৫৬) গাজিরটেক ইউনিয়নের চর অমরাপুর গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গেছে, শেখ ইউসুফ আলী গত ১ আগস্ট রাতের দিকে চর হাজীগঞ্জ বাজারে চা পান করতে যান। রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে সজিব প্রামাণিক নামে এক ব্যক্তি শামীম হোসেন কথা বলবেন বলে তাকে ডেকে নিয়ে যান। পরে রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে রহমান প্রামাণিকের ডাঙ্গী এলাকার খৈইতলা বালুর মাঠে নিয়ে গেলে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া কয়েকজন তার ওপর হামলা চালায় বলে পরিবারের অভিযোগ।

নিহতের স্ত্রী ডালিয়া বেগম বলেন, শামীম হোসেন লাঠি দিয়ে ইউসুফ আলীর মাথায় আঘাত করেন। পরে অন্যরা কিল-ঘুষি, লাথি ও নখের আঁচড়ে তাকে আহত করে। একপর্যায়ে কয়েকজন তাকে চেপে ধরে রাখলে প্রধান অভিযুক্ত তার মুখে জোরপূর্বক ঘাস মারার ওষুধ ঢেলে দেন বলেও অভিযোগ করা হয়েছে। এ সময় তাকে রশি দেখিয়ে নদীতে ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে পরিবারের সদস্যরা জানান।

তিনি আরও বলেন, একটি অটোরিকশার হেডলাইটের আলো দেখতে পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় অটোরিকশাচালক সোবাহান খালাসী তাকে উদ্ধার করে প্রথমে চর হাজীগঞ্জ বাজারে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসাধীন অবস্থায় গত ৩ আগস্ট রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে শেখ ইউসুফ আলী মারা যান।

নিহতের স্বজনরা জানান, পূর্বশত্রুতার জেরেই এ হামলার ঘটনা ঘটেছে। তারা অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

চরভদ্রাসন থানার ওসি মো. সফর আলী বলেন, এমন একটি ঘটনার কথা শুনেছি। তবে এখনো এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow