শনিবারও ৩ জেলায় চলবে তাপপ্রবাহ, দেশজুড়ে হতে পারে বৃষ্টি
দেশের তিন জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ শনিবারও (২৭ জুন) অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের বৃষ্টিহীন অঞ্চলে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা ও যশোর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ও তা অব্যাহত থাকতে পারে। শনিবার (২৭ জুন) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া শনিবার (২৭ জুন) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। শুক্রবার (২৬ জুন) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস।আরএএস/এসএএইচ
দেশের তিন জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ শনিবারও (২৭ জুন) অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের বৃষ্টিহীন অঞ্চলে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা ও যশোর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ও তা অব্যাহত থাকতে পারে। শনিবার (২৭ জুন) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া শনিবার (২৭ জুন) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
শুক্রবার (২৬ জুন) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস।
আরএএস/এসএএইচ
What's Your Reaction?