শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

কণ্ঠশিল্পী ও চিকিৎসক ড. শম্পা দেওয়ান। প্রবাসে থেকেও নিয়মিত গান চর্চা করছেন তিনি। নিয়মিত এ গায়িকা শ্রোতাদের জন্য নতুন নতুন গান নিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি নিয়ে এসেছেন ‘প্রেমের বিজ্ঞাপন’ শিরোনামের নতুন একটি গান-ভিডিও। রোমান্টিক কথামালার গানটিতে তার সঙ্গে দ্বৈতভাবে গেয়েছেন র‌্যাপার মি. রিজান। গানটি লিখেছেন সোহাগ ওয়াজিউল্লাহ এবং সুর ও সংগীত আয়োজন করেছেন এস কে সমীর। গানটিতে মডেল হয়েছেন তারেক জামান তাজ ও রহমান আয়াত। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাজমুল ইভান। সম্প্রতি আর্টবক্স মিউজিক চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে। নতুন গান নিয়ে শম্পা দেওয়ান বলেন, ‘প্রেমের বিজ্ঞাপন গানটি মূলত তরুণ-তরুণীদের, বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। গানটির মূল বার্তা হলো, জীবনের গুরুত্বপূর্ণ সময়ে পারস্পরিক বোঝাপড়া, সম্মান ও বিশ্বাসের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা উচিত।’  তিনি আরও বলেন, ‘এটি কোনো উচ্ছৃঙ্খল প্রেমের গল্প নয়, বরং সচেতন ও দায়িত্বশীল ভালোবাসার একটি বার্তা। গানটি মনে করিয়ে দেয় যে, জীবনসঙ্গী নির্বাচন শুধু আবেগ নয়, বরং পরিচয়, বিশ্বাস ও বোঝাপড়ার ওপর ভিত্তি করে

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

কণ্ঠশিল্পী ও চিকিৎসক ড. শম্পা দেওয়ান। প্রবাসে থেকেও নিয়মিত গান চর্চা করছেন তিনি। নিয়মিত এ গায়িকা শ্রোতাদের জন্য নতুন নতুন গান নিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি নিয়ে এসেছেন ‘প্রেমের বিজ্ঞাপন’ শিরোনামের নতুন একটি গান-ভিডিও।

রোমান্টিক কথামালার গানটিতে তার সঙ্গে দ্বৈতভাবে গেয়েছেন র‌্যাপার মি. রিজান। গানটি লিখেছেন সোহাগ ওয়াজিউল্লাহ এবং সুর ও সংগীত আয়োজন করেছেন এস কে সমীর। গানটিতে মডেল হয়েছেন তারেক জামান তাজ ও রহমান আয়াত। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাজমুল ইভান। সম্প্রতি আর্টবক্স মিউজিক চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে।

নতুন গান নিয়ে শম্পা দেওয়ান বলেন, ‘প্রেমের বিজ্ঞাপন গানটি মূলত তরুণ-তরুণীদের, বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। গানটির মূল বার্তা হলো, জীবনের গুরুত্বপূর্ণ সময়ে পারস্পরিক বোঝাপড়া, সম্মান ও বিশ্বাসের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা উচিত।’ 

তিনি আরও বলেন, ‘এটি কোনো উচ্ছৃঙ্খল প্রেমের গল্প নয়, বরং সচেতন ও দায়িত্বশীল ভালোবাসার একটি বার্তা। গানটি মনে করিয়ে দেয় যে, জীবনসঙ্গী নির্বাচন শুধু আবেগ নয়, বরং পরিচয়, বিশ্বাস ও বোঝাপড়ার ওপর ভিত্তি করে নেওয়া একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। গানটির মাধ্যমে ভালোবাসার সৌন্দর্য ও মানবিক সম্পর্কের গভীরতা তুলে ধরা হয়েছে। আশা করছি, সব শ্রেণির দর্শক-শ্রোতার গান ও ভিডিও ভালো লাগবে।’

এর আগে প্রকাশ পেয়েছে ড. শম্পা দেওয়ানের কণ্ঠে ‘বন্ধু তোমায় একটি কথা বলতে চাই’, ‘তোমায় ভুইলা থাকি’, ‘চল বৈশাখী মেলায়’সহ বেশ কয়েকটি গান। আর্টবক্স মিউজিকের প্রযোজনায় ‘প্রেমের বিজ্ঞাপন’ শম্পা দেওয়ানের চলমান ৫০ গানের ভিডিও প্রজেক্টের ষষ্ঠ গান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow