শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি আবুল হোসেন, সম্পাদক রবীন

শরীয়তপুর প্রেস ক্লাব নির্বাচনে আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার সভাপতি এবং চ্যানেল টুয়েন্টি ফোরের নুরুল আমীন রবীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচনী ফলাফলে তাদের বিজয়ী ঘোষণা করেন জেলা তথ্য কর্মকর্তা ও দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া। নির্বাচনে বাকি ১৯টি পদের মধ্যে সহসভাপতি হাবিবুর রহমান, সহসভাপতি শহিদুল ইসলাম পাইলট, সহসভাপতি খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম শাকিল, সহসাধারণ সম্পাদক আশিকুর রহমান হৃদয়, সাংগঠনিক সম্পাদক বিএম ইস্রাফিল, কোষাধ্যক্ষ সগির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল মল্লিক, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক হাফেজ মোহাম্মদ আল-আমিন, সমাজ কল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম, আইন সম্পাদক সোহেল রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) শরিফুল আলম ইমন, ধর্ম ও সাহিত্য বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন এবং সদস্য পদে ইসহাক মাদবর, আব্দুল বারেক ভূঁইয়া, সৈয়দ মেহেদী হাসান, মিরাজ শিকদার ও সাইফুল ইসলাম ঢালী নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত সভাপতি আবুল হোসেন সরদ

শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি আবুল হোসেন, সম্পাদক রবীন

শরীয়তপুর প্রেস ক্লাব নির্বাচনে আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার সভাপতি এবং চ্যানেল টুয়েন্টি ফোরের নুরুল আমীন রবীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচনী ফলাফলে তাদের বিজয়ী ঘোষণা করেন জেলা তথ্য কর্মকর্তা ও দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া।

নির্বাচনে বাকি ১৯টি পদের মধ্যে সহসভাপতি হাবিবুর রহমান, সহসভাপতি শহিদুল ইসলাম পাইলট, সহসভাপতি খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম শাকিল, সহসাধারণ সম্পাদক আশিকুর রহমান হৃদয়, সাংগঠনিক সম্পাদক বিএম ইস্রাফিল, কোষাধ্যক্ষ সগির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল মল্লিক, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক হাফেজ মোহাম্মদ আল-আমিন, সমাজ কল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম, আইন সম্পাদক সোহেল রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) শরিফুল আলম ইমন, ধর্ম ও সাহিত্য বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন এবং সদস্য পদে ইসহাক মাদবর, আব্দুল বারেক ভূঁইয়া, সৈয়দ মেহেদী হাসান, মিরাজ শিকদার ও সাইফুল ইসলাম ঢালী নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি আবুল হোসেন সরদার বলেন, ‌দীর্ঘ ৩৬ বছর পর শরীয়তপুর প্রেস ক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। আমরা নির্বাচিত সব সদস্যকে নিয়ে একটি আধুনিক ও সুসংগঠিত প্রেস ক্লাব হিসেবে গড়ে তুলব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow