শরীয়তপুর-২ জামায়াত প্রার্থীর বাড়িতে গিয়ে মিষ্টিমুখ করালেন বিএনপির বিজয়ী প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ (নড়িয়া-সখীপুর) আসনে বিজয়ী হওয়ার পর রাজনৈতিক শালীনতা ও সহনশীলতার এক ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করলেন শফিকুর রহমান কিরণ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি পরাজিত প্রতিদ্বন্দ্বী, জামায়াতে ইসলামীর প্রার্থী মাহমুদ হোসেনের সখীপুরের চরভাগা এলাকায় তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। নির্বাচনের ফল নিশ্চিত হওয়ার পর কিরণ দলীয় নেতাকর্মীদের নিয়ে মাহমুদ হোসেনের সঙ্গে দেখা করেন। এ সময় দুই নেতা একে অপরকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংক্ষিপ্ত সময়ের জন্য মতবিনিময় করেন। সাক্ষাৎ শেষে কিরণ বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই কিন্তু আমরা সবাই একই এলাকার মানুষ। উন্নয়নের স্বার্থে দল-মত-নির্বিশেষে একসঙ্গে কাজ করতে হবে। তিনি মাহমুদ হোসেনকে জ্যেষ্ঠ ও সম্মানিত ব্যক্তি উল্লেখ করে আগামীতেও তার পরামর্শ নেবেন বলে জানান। পরাজিত প্রার্থী মাহমুদ হোসেন বলেন, জনগণের রায় মেনে নেওয়াই গণতন্ত্রের সৌন্দর্য। এলাকার শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের জন্য নবনির্বাচিত প্রার্থীকে সর্বাত্মক সহযোগিতা করব। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশ

শরীয়তপুর-২ জামায়াত প্রার্থীর বাড়িতে গিয়ে মিষ্টিমুখ করালেন বিএনপির বিজয়ী প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ (নড়িয়া-সখীপুর) আসনে বিজয়ী হওয়ার পর রাজনৈতিক শালীনতা ও সহনশীলতার এক ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করলেন শফিকুর রহমান কিরণ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি পরাজিত প্রতিদ্বন্দ্বী, জামায়াতে ইসলামীর প্রার্থী মাহমুদ হোসেনের সখীপুরের চরভাগা এলাকায় তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

নির্বাচনের ফল নিশ্চিত হওয়ার পর কিরণ দলীয় নেতাকর্মীদের নিয়ে মাহমুদ হোসেনের সঙ্গে দেখা করেন। এ সময় দুই নেতা একে অপরকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংক্ষিপ্ত সময়ের জন্য মতবিনিময় করেন।

সাক্ষাৎ শেষে কিরণ বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই কিন্তু আমরা সবাই একই এলাকার মানুষ। উন্নয়নের স্বার্থে দল-মত-নির্বিশেষে একসঙ্গে কাজ করতে হবে। তিনি মাহমুদ হোসেনকে জ্যেষ্ঠ ও সম্মানিত ব্যক্তি উল্লেখ করে আগামীতেও তার পরামর্শ নেবেন বলে জানান।

পরাজিত প্রার্থী মাহমুদ হোসেন বলেন, জনগণের রায় মেনে নেওয়াই গণতন্ত্রের সৌন্দর্য। এলাকার শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের জন্য নবনির্বাচিত প্রার্থীকে সর্বাত্মক সহযোগিতা করব।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বেসরকারিভাবে ফল ঘোষণা করেন। ১৩৬টি কেন্দ্রের ফলাফলে শফিকুর রহমান কিরণ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৮১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদ হোসেন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭০ হাজার ৮৯২ ভোট। ৫৮ হাজার ৯২২ ভোটের ব্যবধানে কিরণ বিজয়ী হন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর জেলার তিনটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। জেলায় মোট ভোটার ১১ লাখ ৫০ হাজার ৭২১ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ৮০ হাজার ৩১২, নারী ৫ লাখ ৫০ হাজার ৮৩৪ এবং হিজড়া ভোটার ১৪ জন। এ ছাড়া প্রবাসী ও বিশেষ ক্যাটাগরির ভোটার রয়েছেন ১৬ হাজার ৭৮১ জন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow