শরীয়তপুরে আওয়ামী লীগ কার্যালয়ে শেখ মুজিব ও হাসিনার ছবি টাঙানো হলো

শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের জেলা কার্যালয় খুলে সেখানে শেখ মুজিবুর রহমান ও দলীয় প্রধান শেখ হাসিনার ছবি টাঙানোর ঘটনা ঘটেছে।বুধবার সকালে জেলা শহরের পালং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়ভাবে জানা যায়, ভোরে অন্তত দশজন অজ্ঞাত ব্যক্তি মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরে কার্যালয়ের সামনে উপস্থিত হন। তাঁরা দলীয় স্লোগান দিতে দিতে কার্যালয়ের দরজার কাঠ সরিয়ে ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে দেওয়ালে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন। তবে কিছুক্ষণ পরই ছবিগুলো অজ্ঞাত ব্যক্তি সরিয়ে নেয়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এদিকে ঘটনার একটি এক মিনিটের ভিডিও ‘শরীয়তপুর আওয়ামী লীগ’ নামের একটি ফেসবুক পেজে আপলোড করা হয়। সেখানে ক্যাপশনে লেখা হয়, “আজ শরীয়তপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান করে। জয় বাংলা স্লোগান দিয়ে নিজেদের অবস্থান জানান দেন।”ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি আওয়ামী লীগের স্লোগান দিয়ে হাতে জাতীয় পতাকা এবং শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি নিয়ে উপস্থিত হন। পরে তাঁরা ছবিগুলো কার্যালয়ের ভেতরের দেওয

শরীয়তপুরে আওয়ামী লীগ কার্যালয়ে শেখ মুজিব ও হাসিনার ছবি টাঙানো হলো

শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের জেলা কার্যালয় খুলে সেখানে শেখ মুজিবুর রহমান ও দলীয় প্রধান শেখ হাসিনার ছবি টাঙানোর ঘটনা ঘটেছে।

বুধবার সকালে জেলা শহরের পালং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়ভাবে জানা যায়, ভোরে অন্তত দশজন অজ্ঞাত ব্যক্তি মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরে কার্যালয়ের সামনে উপস্থিত হন। তাঁরা দলীয় স্লোগান দিতে দিতে কার্যালয়ের দরজার কাঠ সরিয়ে ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে দেওয়ালে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন। তবে কিছুক্ষণ পরই ছবিগুলো অজ্ঞাত ব্যক্তি সরিয়ে নেয়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে ঘটনার একটি এক মিনিটের ভিডিও ‘শরীয়তপুর আওয়ামী লীগ’ নামের একটি ফেসবুক পেজে আপলোড করা হয়। সেখানে ক্যাপশনে লেখা হয়, “আজ শরীয়তপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান করে। জয় বাংলা স্লোগান দিয়ে নিজেদের অবস্থান জানান দেন।”

ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি আওয়ামী লীগের স্লোগান দিয়ে হাতে জাতীয় পতাকা এবং শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি নিয়ে উপস্থিত হন। পরে তাঁরা ছবিগুলো কার্যালয়ের ভেতরের দেওয়ালে টাঙিয়ে দেন।

বিষয়টি জানতে চাইলে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, “এ সংক্রান্ত কোনো খবর আমাদের কাছে আসেনি। বিষয়টি আমরা খতিয়ে দেখব।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow