শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগের মিছিল

শরীয়তপুরে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। সোমবার (১ জুন) ভোরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকারের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের শিল্পকলা এলাকা থেকে বের হয়ে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত গিয়ে শেষ হয়। এতে অর্ধশতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করে। মিছিলের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে তারা এ মিছিল করে। শরীয়তপুরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ইতোমধ্যে বিষয়টি জানতে পেরেছি। ভিডিও দেখে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। বিধান মজুমদার অনি/এএইচ/এমএস

শরীয়তপুরে স্বেচ্ছাসেবক লীগের মিছিল

শরীয়তপুরে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা।

সোমবার (১ জুন) ভোরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকারের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের শিল্পকলা এলাকা থেকে বের হয়ে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত গিয়ে শেষ হয়। এতে অর্ধশতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করে।

মিছিলের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে তারা এ মিছিল করে।

শরীয়তপুরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ইতোমধ্যে বিষয়টি জানতে পেরেছি। ভিডিও দেখে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

বিধান মজুমদার অনি/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow